সকাল ৮:৫১ ; বুধবার ; ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

লাইভে এসে সাংবাদিকদের হুমকি,পাভেল মুনশির বিরুদ্ধে থানায় অভিযোগ

৮:৫৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক।। ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের হুমকি-ধামকি ও সাংবাদিক রিশাদকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় বরিশালের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশির নামে থানায় অভিযোগ। অভিযোগকারী দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ বলেন, গত ৪ মার্চ নগরীর আমিরকুটির এলাকায় এক তরুণী আত্মহত্যা করেছে। ওই তরুণী আত্মহত্যার আগে পাভেল মুনশিকে নিয়ে প্রোফাইল পিকচার দেয়। এছাড়াও ওই তরুণীর সাথে কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশির দীর্ঘদিনের সম্পর্ক ছিলো।

ওই ঘটনায় সংবাদ প্রকাশ হলে ফেসবুক লাইভে এসে বরিশালের সকল সাংবাদিকদের হত্যার হুমকি দেয় পাভেল। হুমকি দিয়েই ক্ষ্যান্ত হয়নি বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে নগরীর রুপাতলি বসে সাংবাদিক রিশাদের গাড়ি থামিয়ে চড়থাপ্পড় দিয়ে তার সাথে থাকা মোবাইল ও ব্রেসলেট নিয়ে যায়। এ ঘটনায় বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক রিশাদ। পাভেল মুনশি চরমোনাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ডিঙ্গা মানিক গ্রামের রফিক মুনশির ছেলে।

 

এছাড়াও চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। দৈনিক যায়যায় দিন পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার এম জাহিদ বলেন, স্বৈরাচারী সরকারের সদস্য বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি বরিশালের সকল সাংবাদিকদদের নিয়ে হুমকি ধামকি দেয়। তিনি আরও বলেন, পাবেল মুনশির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি পালন করবে বরিশাল সাংবাদিক সমাজ। লিখিত অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!