; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

7:36 pm, March 8, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে এক হারমনিয়াম ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ মার্চ দুপুরে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার ওমর আলীর ভাড়াটিয়া মিলন কুমার হালদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। সুত্রে জানা যায় শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামের মৃত নিরোধ কুমার হালদারের ছেলে মিলন কুমার হালদার (৪৫) ইচলাদী ভাড়াটিয়া বাসায় সিলিং ফ্যানের সাথে দড়ি প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা যায় মিলন কুমার হালদার ভাড়াটিয়া দোকানে বাদ্যযন্ত্রের মেরামতের নিয়মিত কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। বাড়ির মালিক ওমর আলী মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় রুমের দরজা দীর্ঘ সময় বাহির হতে আটকানো অবস্থায় দেখে দোকানের রুমে ঢোকার দরজায় ধাক্কা দিলে ভিতর হতে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের দোকানের লোকজনকে খবর দেয়। এরপর দরজা ভেঙ্গে রুমের ভিতর প্রবেশ করে মিলন কুমার হালদারের গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। উজিরপুর মডেল পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা