; ;
facebook Youtube google+ twitter
×

বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে পড়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

12:22 pm, August 27, 2023
Spread the love

বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি গ্রামে সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।(২৭ আগস্ট) রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।জানা গেছে, উদয়কাঠি গ্রামের কামরুল ইসলাম হায়দার (৪৩) নিজ বাড়িতে নতুন নির্মিত সেপটিক ট্যাংকের উপরিভাগের সেন্টারিং খুলতে বালতি দিয়ে ভিতরে জমে থাকা পানি পরিস্কার করছিলেন। এক পর্যায়ে তার হাতে থাকা বালতি ট্যাংকের ভিতরে পড়ে যায়। ওই বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ দৃশ্য দেখে ছেলেকে উদ্ধারের জন্য তার বৃদ্ধ পিতা আবুল কালাম হাওলাদার (৭০) সেপটিক ট্যাংকের ভিতরে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় পিতা-পুত্রকে উদ্ধার করে পাশ্ববর্তী স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে স্বরূপকাঠি থানার ওসি জাফর আহম্মেদ তাদেরকে দেখতে হাসপাতালে ছুঁটে যান এবং বিষয়টি বানারীপাড়া থানার ওসিকে অবহিত করেন।এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, অসাবধানতা বশত তারা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। তারপরেও সরেজমিন তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে চাইলে বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে পিতা-পুত্রের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,পরিবারে বইছে শোকের মাতম।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা