; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে ব্যাটারী চুরি ও হামলার ঘটনায় থানায় পৃথক অভিযোগ

8:37 pm, April 22, 2025
Spread the love

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ব্যাটারী চুরি ও হামলার ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা যায় ২০ এপ্রিল বামরাইল ইউনিয়নের সানুহার ৫নং ওয়ার্ডের মাহেন্দ্রা চালক মোঃ সেকান্দার বেপারী রাত সাড়ে ১১ টার দিকে মহিলা ইউপি সদস্য জাহানারা বেগমের বাড়িতে মাহেন্দ্রা গাড়ি রেখে বাড়িতে যায়। এ সুযোগে ওই গ্রামের মোঃ মামুন মৃধা ওই মাহেন্দ্র গাড়ির ব্যাটারী চুরি করে নিয়ে যায় এবং শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের মোঃ আলমগীর হোসেনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করে।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সেকান্দার বেপারী বাদী হয়ে ২২ এপ্রিল অভিযুক্ত মামুন মৃধার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও দুই মাস পূর্বে ওই গ্রামের মোঃ মামুনুর রশীদ এর মাহেন্দ্র গাড়ির ব্যাটারী চুরি হয়। চুরির ঘটনার সাথে মামুন মৃধা জড়িত সন্দেহ হয় এবং এ নিয়ে তার সাথে কথা-কাটাকাটি হয় এবং বিরোধ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গত ২১ এপ্রিল রাত ১১ টার দিকে মামুনুর রশীদকে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে মামুন মৃধা পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়।

এ ঘটনায় ২২ এপ্রিল ভুক্তভোগী মামুনুর রশীদ বাদী হয়ে অভিযুক্ত মামুন মৃধার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্ত মামুন মৃধার বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার