দুপুর ১:৪২ ; সোমবার ; ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা নিয়ে বিতর্ক, প্রকাশ্যে চাইলেন নির্মাতা

১২:৫৯ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৫
Spread the love

কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পাল্টা জবাবে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরপরই বলিউডে শুরু হয় তার ওপর ভিত্তি করে সিনেমা বানানোর তোড়জোড়। অভিযানের মাত্র দুই দিনের মাথায় একটি প্রযোজনা সংস্থা পোস্টার প্রকাশ করায় শুরু হয় ব্যাপক সমালোচনা। শেষমেশ বিতর্কের মুখে ক্ষমা চাইলেন নির্মাতা উত্তম মাহেশ্বরী।

 

ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে অন্তত ১৫টি সিনেমা নাম নিবন্ধন করেছে বলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থা। এর মধ্যেই নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ারস নামে দুই প্রযোজনা সংস্থা দ্রুত সিনেমা নির্মাণের ঘোষণা দেয় এবং একটি পোস্টার প্রকাশ করে। ছবির পরিচালনায় ছিলেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা।

 

পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যুদ্ধকালীন বাস্তবতা ও প্রাণহানির আবহে ‘বাণিজ্যিক সিনেমা ঘোষণাকে’ অনেকেই অমানবিক ও অপ্রয়োজনীয় বলে আখ্যায়িত করেন।

 

সমালোচনার মুখে পরিচালক উত্তম মাহেশ্বরী বলেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বের নিদর্শনে অনুপ্রাণিত হয়ে “অপারেশন সিঁদুর”–এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।’

 

বিতর্কের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সিনেমার পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে।

 

প্রেক্ষাপট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সিনেমা নির্মাণের আগ্রহ বলিউডে নতুন নয়। তবে এবারের দ্রুত পদক্ষেপ ঘিরে সমালোচকরা বলছেন, সেনা অভিযান নিয়ে তাৎক্ষণিকভাবে সিনেমা বানানো না শুধু অসময়োচিত, বরং দেশের সংবেদনশীলতাকেও আঘাত করে।

 

এই ঘটনার পর আপাতত নির্মাতারা পেছনের সারিতে সরে গেলেও, সিনেমাটি আদৌ নির্মিত হবে কি না বা অন্য সংস্থাগুলো এ বিষয়ে কী অবস্থান নেবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!