; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে নার্সিং শিক্ষার্থীদের আমরণ অনশনের হুঁশিয়ারি

3:10 am, May 12, 2025
Spread the love

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ৭২ ঘণ্টা পেরোলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ করা হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা সংবাদ সম্মেলন করে বিভিন্ন দাবি জানিয়েছেন।

 

 

রোববার (১১ মে) বরিশাল নার্সিং কলেজের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা সোমবারের মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন। শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এর অংশ হিসেবে বরিশাল নার্সিং কলেজেও আন্দোলন চলছিল। ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন শিক্ষার্থীরা।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে, পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। পাশাপাশি তারা হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানান। তাদের বিচারের আওতায় আনা না হলে শিক্ষার্থীরা আমরণ অনশনে যাবেন।

সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীদের উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ১২ মে আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার কথাও জানানো হয়।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা