; ;
facebook Youtube google+ twitter
×

রাশিয়ার সব চেয়ে ভয়াবহ হামলার পর যা বললেন জেলেনস্কি

3:34 am, May 26, 2025
Spread the love

সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ওপর সবচেয়ে বড় হামলা শনিবার চালিয়েছে রাশিয়া। এই দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের নীরবতাই ভ্লাদিমির পুতিনকে উৎসাহিত করছে।

 

রাতভর চালানো এই হামলায় রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে সর্বোচ্চ সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

 

ইউক্রেনজুড়ে ব্যাপক হামলায় তিন শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী কিয়েভে সবচেয়ে ভয়াবহ হামলার একদিন পর এই হামলাটি করা হয়েছে।

 

জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার নেতৃত্বের ওপর কঠোর চাপ না দিয়ে রাশিয়ার বর্বরতা বন্ধ করা যাবে না।

 

আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান আহ্বান সত্ত্বেও মস্কো তার বিমান অভিযান তীব্রতর করে চলেছে। আক্রমণ বন্ধ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করছে রাশিয়া।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে দাবি করেছেন, পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী। তার প্রতি এক স্পষ্ট বার্তায় জেলেনস্কি বলেছেন, বিশ্ব ছুটিতে যেতে পারে কিন্তু যুদ্ধ অব্যাহত রয়েছে। তিনি বলেন, এটি উপেক্ষা করা যাবে না। আমেরিকার নীরবতা এবং বিশ্বের অন্যদের নীরবতা কেবল পুতিনকে উৎসাহিত করে।

 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শনিবার স্থানীয় রাত ৮টা ৪০ মিনিট থেকে রাশিয়া বিভিন্ন ধরণের ৩৬৭টি ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন বিমান এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৪৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং ২৬৬টি ড্রোন ধ্বংস করেছে। যার মধ্যে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২টি স্থানে আঘাতের চিহ্ন রেকর্ড করা হয়েছে। উদ্ধারকারীরা ৩০টিরও বেশি শহর ও গ্রামে কাজ করছে।

 

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা