; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

5:38 pm, May 26, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সুত্রে জানা যায়

২৬ মে সকালে
উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মৃত সালাম বালির স্ত্রী মোমেনা বেগম(৪৫) নয়াপাড়া সাতলা ব্রীজের দক্ষিণ পার্শ্বে ভূঁইয়া বাড়ীতে বসতঘরের আড়ার সাথে দড়ি প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি। ঘটনা অনুসন্ধানে জানা যায় নিহতের ছোট মেয়ে ফাতেমা আক্তার (১৪) জানিয়েছে সে বাসা হতে বের হয়ে রাস্তায় যায়। পরবর্তীতে সকাল অনুমান ৯ টার দিকে বাসায় ফিরে এসে ঘরের দরজা ভিতর হতে আটকানো দেখে দরজা খোলার চেষ্টা করে। পরবর্তীতে আশপাশের লোকজনের সহায়তায় জানালা দিয়ে দরজা খুলে বাসার ভিতরে প্রবেশ করে কাঠের আড়ার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ অবস্থায় দেখতে পায়।

আরো জানা যায় অনেক দিন আগে ভিকটিম ঋণ করে তার দুই ছেলে লকে বিদেশে পাঠায় এতে ওই গৃহবধূ ঋণগ্রস্থ হয়ে পড়ে। এছাড়াও কিছু দিন পূর্বে তার মেঝ মেয়ে প্রেমের সম্পর্ক করে তার এক আত্মীয়ের সাথে লাপাত্তা হয়। একারনে গৃহবধূ মোমেনা বেগম আরো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে কোন উপায়ন্তর না পেয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ পরিদর্শনে যায়। অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উজিরপুর, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা