রাত ১:১৬ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ঝালকাঠিতে জেলারের বিরুদ্ধে সেবাপ্রার্থীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

১২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩
Spread the love

ঝালকাঠি প্রতিনিধি:: বালকাঠি জেলা কারাগারের জেলার মো. আক্তার হোসেন শেখের বিরুদ্ধে কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগ তুলে কারা মহাপরিদর্শকের কাছে লিখিত আবেদন করেছেন সুমাইয়া আক্তার (২৪) নামে এক নারী। সুমাইয়া জেলার নলছিটি সদরের অণুরাগ এলাকার এলাকার জাকির হোসেনের মেয়ে ও কারা হেফাজতে থাকা মাদক মামলার আসামী মামুনুর রশিদের স্ত্রী। এ ব্যাপারে সুমাইয়া আক্তার কারা অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের ডিআইজি প্রিজন ও ঝালকাঠির জেলা প্রশাসক বরাবর লিখিত অভিাযোগ দিয়েছেন।

জানা গেছে, সুমাইয়ার স্বামী মামুনুর রশীদ গত ২৯ জুলাই ২০২৩ তারিখ থেকে ঝালকাঠি জেলা কারাগারে হাজতবাসে আছেন। সুমাইয়া তার স্বামীর সাথে দেখা করার জন্যে বারবার জেল গেটে গেলেও স্বামীর সাথে দেখা করতে না পেরে জেলের এক কর্মচারীর পরামর্শে জেলার আক্তার হোসেন শেখের সরকারি নাম্বার এ (০১৭৬৯৯৭০৮৫১) ৩০ জুলাই ফোন করে স্বামীর সাথে দেখা করার বিষয়টি জানান। পরবর্তীতে জেলার মামুনের সাথে দেখার ব্যবস্থা না করিয়ে ফোনে কথা বলার ব্যবস্থা করে দিয়ে জেলার সুমাইয়ার ব্যক্তিগত মোবাইল নাম্বার চেয়ে নেন এবং জেলার তার ব্যক্তিগত ০১৭১২৫৪৭৬৪৪ নাম্বার থেকে সুমাইয়াকে নিয়মিত ফোন করে কথা বলতে থাকেন। এরপর স্বামী মামুনের সাথে দেখা করে দেওয়ার আশ্বাস দিয়ে সুমাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে অশালীন কথাবার্তা বলেন এবং অনৈতিক প্রস্তাব দেন। একপর্যায়ে সুুমাইয়ার নলছিটির বাড়িতে গিয়ে একসাথে রাত কাটানোর ইচ্ছা প্রকাশ করেন জেলার। সুমাইয়া জেলারের এসকল অনৈতিক কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে আর তার স্বামীর সাথে দেখা করতে দেওয়া হয়নি এবং তার স্বামী মামুনকে জেলের ভিতরে শাস্তি দিবে বলে ভয়ভীতি দেখান জেলার।

সুমাইয়া বলেন, আমি তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার স্বামীর সাথে দেখা করার অনুমতি দেননি জেলার আক্তার হোসেন। আমি আমার দুটি শিশু বাচ্চা নিয়ে জেল গেটে স্বামীর সাথে দেখা করার জন্য দিনের পর দিন দাড়িয়ে থেকেছি। ওনার কু প্রস্তাবের সকল রেকর্ড আমার কাছে আছে। আমি বুধবার আবার জেল গেটে স্বামীর সাথে দেখা করতে গেলে কারারক্ষী দুই হাজার টাকা ঘুষ দাবী করেন। তাকে টাকা দিতে না পারায় আমাকে স্বামীর দেখা করতে দেওয়া হয়নি। আমার বাচ্চারা ওদের বাবার সাথে দেখা করতে না পেরে দিন রাত শুধু কান্নাকাটি করছে। আমার অসহায়ত্ব ও বিপদের সুযোগ নিয়ে জেলার আক্তার হোসেন আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযোগ অস্বীকার করে ঝালকাঠি জেলা কারাগারের জেলার মো. আক্তার হোসেন শেখ বলেন, অভিযোগটি সত্য না। এটা সম্পূর্ন উদ্দেশ্যমূলক ও বানোয়াট। অডিও রেকর্ডের বিষয়ে তিনি বলেন, এখন এডিটিং করেও অনেক কিছু করা যায়।

ঝালকাঠির জেল সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মং এছেন বলেন, এক সেবা প্রার্থীকে তার স¦ামীর সাথে দেখা করিয়ে দেওয়ার বিনিময়ে অনৈতিক প্রস্তাব দেওয়ায় জেলারের বিরুদ্ধে কারা অধিদপ্তর ও জেলা প্রশাসক বরাবর এক নারী অভিযোগ পাঠিয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যাবস্থা নেব।

এ ব্যাপারে কারা বরিশালের ডিআইজি প্রিজনস মো. জাহাঙ্গীর কবিরের সরকারী নাম্বারে ০১৭৬৯৯৭০৭০০ বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ঝালকাঠী
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা