সকাল ১১:৫৫ ; মঙ্গলবার ; ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালের শ্রমিক লীগ নেতা মান্নাকে গ্রেপ্তারের দাবি জাতীয় পার্টির মহাসচিবের

১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩
Spread the love

বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বরিশাল সিটি করপোরেশনের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর মরতুজা আবেদিনের ওপর সন্ত্রাসী হামলা ও লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

তিনি এই ঘটনার জন্য বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নাকে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার এক প্রতিবাদ লিপিতে মুজিবুল হক চুন্নু বলেন, গতকাল বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর মরতুজা আবেদীন ব্যক্তিগত কাজে বরিশাল সহকারী কমিশনার (ভূমি) অফিসে যান। এসময় বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্না তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জাতীয় পার্টির নেতা মরতুজা আবেদীনের ওপর সন্ত্রাসী হামলা চালান। মান্না বাহিনী তখন জাতীয় পার্টি নেতা মরতুজা আবেদীনের লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেয়ার অপচেষ্টা করে। পুলিশের হস্থক্ষেপে মরতুজা আবেদীন জীবনে বেঁচে যান।

প্রতিবাদ লিপিতে জাতীয় পার্টি মহাসচিব আরও বলেন, বরিশালে জাতীয় পার্টি নেতা মরতুজা আবেদীনের ওপর শ্রমিক লীগের সন্ত্রাসী হামলা মেনে নেয়া যায় না। শ্রমিক লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে দলবলসহ বরিশাল মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তার করতে হবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম