; ;
facebook Youtube google+ twitter
×

নানা আয়োজনে জন্মাষ্টমী পালিত

7:01 pm, September 6, 2023
Spread the love

মঙ্গল প্রদীপ প্রজ্বালন, গীতাযজ্ঞ, নামসংকীর্তন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, প্রার্থনা সভা, কৃষ্ণপূজায় বুধবার রাজধানীসহ সারা দেশে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ‘জন্মাষ্টমী’ উৎসব। এ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন মন্দির ও পূজা প্রাঙ্গণে ছিল নানা আয়োজন। শ্রীকৃষ্ণ পূজা ছাড়াও রাজধানীতে জন্মাষ্টমী শোভাযাত্রা বের হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির যৌথ আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয়ভাবে জন্মাষ্টমী উপলক্ষ্যে বুধবার ও শুক্রবার দুদিনের কর্মসূচি গ্রহণ করেছে।

জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মণ্ডল দেশবাসীকে শুভেছা ও অভিনন্দন জানিয়েছেন।

দুদিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন কাল বিকাল ৩টায় ঢাকেশ্বরী মন্দিরে হবে আলোচনা সভা। ঢাকেশ্বরী মন্দির ছাড়াও ঢাকায় রামকৃষ্ণ মিশন, স্বামীবাগ আশ্রম, স্বামী ভোলানন্দ গিরি আশ্রম, প্রভু জগদ্বন্ধু মহপ্রকাশ মঠ, বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান, শিব মন্দির, রামসীতা মন্দির, মাধব গৌড়ীয় মঠসহ বিভিন্ন মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানমালা রয়েছে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজধানীর স্বামীবাগ আশ্রমে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা