; ;
facebook Youtube google+ twitter
×

নরসিংদীতে কুপিয়ে ছাত্রকে হত্যা, আহত ৫

5:41 pm, September 8, 2023
Spread the love

নরসিংদীতে নদীর ঘাটের ইজারা ও নৌকার সিরিয়াল নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি ও রামদা দিয়ে কুপিয়ে সাজিন নামের এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আরও ৫ জন গুরুতর আহত হন। কাউরিয়াপাড়া প্রধান সড়কে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ১ নারীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত সাজিন কাউরিয়াপাড়ার আমির হোসেনের ছেলে। সে আলীজান জেএম একাডেমির ৮ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন কাউরিয়াপাড়ায় নতুন লঞ্চঘাটের ইজারাদার ছিলেন মতিন মিয়া। এ বছর জুন মাসে আলমাস কমিশনারসহ আরও কয়েকজন নতুনভাবে ইজারা নেন। ইজারাদার পরিবর্তন হওয়ার পরও মতিন ও তার সমর্থকরা ঘাট নিয়ন্ত্রণের চেষ্টা চালাতেন। ফলে মতিনের নৌকাগুলো বিনা সিরিয়ালে চলত। এতে বাধা দিতে গেলে মতিনের ছেলে রাব্বি নাজমুলসহ তার সমর্থকরা ইজারাদারদের লোকজনদের মারধর করতেন। একই সঙ্গে ক্যাশবাক্স থেকে টাকা লুট করে নিয়ে আসতেন। শুক্রবার দুপুরে রাব্বিসহ কয়েকজন লঞ্চঘাটে গিয়ে হট্টগোল করেন। এতে বাধা দিলে তারা বর্তমান ইজারাদার আলমাস কমিশনারের সমর্থকদের মারধর করেন। পরে লঞ্চঘাট থেকে ইজারাদারের পক্ষের ৭-৮ জন মতিনের বাড়িতে নালিশ জানাতে আসেন। নালিশকারীদের সঙ্গে সাজিনও ছিল। ওই সময় মতিন তার ছেলেসহ ২০-২৫ সমর্থক ছুরি, রামদা নিয়ে তাদের ওপর হামলা চালান। ওই সময় তাদের এলোপাতাড়ি ছুরির আঘাতে সাজিনসহ ৬ জন গুরুতর আহত হয়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মতিনরা চলে যান। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাজিনের অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের স্বজন তাইফুর জানান, এ বছর ইজারা না পেলেও মতিন ও তার ছেলেরা ঘাটের কর্তৃত্ব ছাড়তে নারাজ। তাই প্রতিনিয়ত ঘাটে গিয়ে অত্যাচার করেন। তাদের টাকা-পয়সা না দিতে চাইলে ঘাটের লোকজনকে মারধর করেন।

সদর থানার এসআই সাইয়াদুর জানান, অভিযুক্তদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা