; ;
facebook Youtube google+ twitter
×

প্রধানমন্ত্রীকে কটাক্ষ, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের চিঠি

5:57 pm, September 9, 2023
Spread the love

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্টেপ ডাউন হাসিনা’ লিখে পোস্ট করে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ফরিদপুর সদরের আলহাজ আবদুল খালেক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সেলিম হোসেন ওরফে ভিপি সেলিম। গত ১০ আগস্ট এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট জেলা প্রশাসকের নজরে আসে। এরপর এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি)। তবে এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম হোসেন জানিয়েছেন, এই আইডিতে সমস্যার কারণে অনেক দিন ধরে তিনি এটি চালান না। কেউ হয়তো আইডি হ্যাক করে এমন কাজ করে থাকতে পারেন।

জানা গেছে, গত ১০ আগস্ট ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠান।

চিঠিতে ডিসি জানান, ভিপি সেলিম নামক ফেসবুক আইডিতে ‘স্টেপ ডাউন হাসিনা’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট আপলোড হয়। পোস্টদাতা ভিপি সেলিম ফরিদপুর সদরের আলহাজ আব্দুল খালেক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত। সরকারের সব সুযোগ-সুবিধা গ্রহণ করে সরকার প্রধানের বিরুদ্ধে এ ধরনের পোস্ট ফৌজদারি অপরাধ।

একই সঙ্গে বেসরকারি কলেজ পরিচালনা নীতিমালা পরিপন্থি। কলেজের সভাপতি তারই আপন ভাই বিধায় কলেজ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি ছাত্র থাকা অবস্থায় সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বিধায় কলেজেও এ ধরনের রাজনীতির চর্চা অব্যাহত রেখেছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বৃহস্পতিবার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। একটি সূত্র জানায়, এ বিষয়ে খুব শিগগিরই কলেজে একটি তদন্ত কমিটি আসার কথা রয়েছে।

এ বিষয়ে আবদুল খালেক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সেলিম হোসেন বলেন, অনেক দিন ধরে আমার পিতার নামে প্রতিষ্ঠিত কলেজ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা বিএনপিপন্থি বিধায় কলেজের কয়েকজন শিক্ষক আমাদের পেছনে উঠেপড়ে লেগেছেন। আমরা যাতে কলেজে থাকতে না পারি সেই চেষ্টা করে যাচ্ছেন তারা। কলেজের সুনাম নষ্ট করতে তারা নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) যুগান্তরকে বলেন, যারা সরকারি চাকরিতে থেকে সুযোগ-সুবিধা নিয়ে সরকার প্রধানের বিরুদ্ধে ফেসবুকে এমন মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। শুধু তার বিরুদ্ধে (ভিপি সেলিম) ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়নি, এ বিষয়ে একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা