সকাল ৮:৩১ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু

১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে নান্নু ভুঁইয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ সেরাল গ্রামে এ ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে পল্লীবিদ্যুৎ জোনাল অফিস।
নিহত নান্নু ভূইয়া আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ সেরাল গ্রামের সেকেন্দার ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ সেরাল গ্রামের সিরাজ মৃধা তার রোপণকৃত বোরো ধান ক্ষেতের ইঁদুর মারার জন্য রোববার রাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেন। রোববার রাতে ওই ক্ষেতের পাশে মাছ ধরতে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে একই এলাকার বাসিন্দা নান্নু ভুঁইয়ার মৃত্যু হয়।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে সিরাজ মৃধা ও তার ছেলে রাব্বি মৃধা তাদের জমির আইলে তারে জড়িয়ে নান্নু ভূইয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা নান্নু ভুঁইয়ার মরদেহ গুম করার জন্য মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সে সময় নান্নুর ভাই হালিম ভূইয়া বিষয়টি দেখে ফেলেন। একপর্যায়ে তিনি চিৎকার দিলে সিরাজ মৃধা ও তার ছেলে রাব্বি মৃধা পালিয়ে যান।

এর পর আগৈলঝাড়া থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

এদিকে অবৈধভাবে সংযোগ দেওয়ার কারণে সিরাজ মৃধার বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে পল্লীবিদ্যুৎ অফিস। পাশাপাশি এ ঘটনায় পল্লীবিদ্যুৎ আগৈলঝাড়া জোনাল অফিসের এজিএম মো. সম্রাটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পল্লি বিদ্যুতের ডিজিএম অসিত কুমার সাহার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নান্নুর মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম