; ;
facebook Youtube google+ twitter
×

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করলেন ৭০ বছরের বৃদ্ধ

5:15 pm, September 12, 2023
Spread the love

ঝালকাঠির নলছিটিতে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণের দায়ে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার রাতে শিশুটির মা নলছিটি থানায় এ ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে রোববার দুপুরে উপজেলার বহরমপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষক মো. মুজিবর হাওলাদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মুজিবর হাওলাদার উপজেলার কাঠিপাড়া গ্রামের মৃত চানু হাওলাদারের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে শিশুর পরিবারের সদস্যরা জরুরি কাজে বাড়ির বাহিরে যান। এ সময় ওই বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে বাড়িতে একা পেয়ে তাকে জোর করে ধর্ষণ করে পার্শ্ববর্তী গ্রামের বৃদ্ধ মুজিবর। এ সময় তার মা বাড়িতে ফিরে ঘরের সামনের দরজা বন্ধ দেখে মেয়েকে ডাক দেন। একপর্যায়ে তিনি ঘরের পেছনের দিকে যান। টের পেয়ে ধর্ষক মুজিবর পেছনের দরজা খুলে দৌড়ে পালায়। মুজিবরকে পালাতে দেখে মা মেয়েকে জিজ্ঞাসা করলে সে মাকে সব বলে দেয়। ধর্ষিতার বাবা বাড়ি ফিরে এ ঘটনা জেনে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ মুজিবরকে গ্রেফতার করে।

নলছিটি থানার ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি জানান, এ ঘটনায় ধর্ষিতার মা রোববার রাতে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন। একমাত্র আসামি মো. মুজিবর হাওলাদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা