; ;
facebook Youtube google+ twitter
×

ভোলায় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে জেলে নিহত

1:20 pm, September 14, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় কার্গো জাহাজের ধাক্কায় একটি ট্রলার ডুবির ঘটনায় মো. জিহাদ (১৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জেলে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে বদনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাজিরপুর ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। জিহাদ ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের সাজ্জল বাড়ির মো. শাহাজানের ছেলে।

নিহতের মামাতো ভাই মো. সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে বদরপুর গ্রামের দিলু মাঝির নেতৃত্বে জিহাদসহ মোট পাঁচজন মাঝি তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে যান। বৃহস্পতিবার ভোরের দিকে তারা নাজিরপুর লঞ্চঘাট ও মৎস্যঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করছিলেন। ওই সময় একটি কার্গো এসে তাদের ট্রলারটিকে ধাক্কায় দেয়। এতে সব জেলেরা নদীতে পরে যায়। পরে জেলেদের ডাক-চিৎকারে স্থানীয় জেলেরা ছুটে এসে চারজনকে আহত অবস্থায় ও জিহাদকে মৃত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

ভোলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক