সকাল ৬:২৩ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বাবুগঞ্জ উপজেলায় টি.আর-কাবিটা প্রকল্পের আওতায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপদ

১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩
Spread the love

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টি.আর-নগদ অর্থ) প্রকল্পের আওতায় পাল্টে যাচ্ছে বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের গ্রামীণ জনপদ।

বরিশাল ৩- আসনের সাংসদ আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর সহযোগিতায় পাকাকরণ করা হয়েছে উপজেলার গুরুত্বপূর্ণ প্রায় শতাধিক গ্রামের রাস্তা। বর্তমানে আরো প্রক্রিয়ায় রয়েছে বাকি অনেক রাস্তা। লেগেছে নতুনত্বের ছোয়া। যাতায়াতে এসেছে আমূল পরিবর্তন।

মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সিদ্দিকুর রহমান জানান, সাংসদ আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর প্রচেষ্টায় রহমতপুর ব্রিজ থেকে মোহনগঞ্জ বাজার পর্যন্ত পিচ ঢালাই রাস্তা নির্মাণ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিখা প্রকল্পের মাধ্যমে হেরিং বন্ড ও কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে। যাহা রবীন্দ্রনগর সরদার বাড়ি থেকে সুলতান মৃধার বাড়ি পর্যন্ত, আক্কেল আলী জমিদারের বাড়ির সামনে ইট সলিং রাস্তা, সুলতান হাওলাদার এর বাড়ি হইতে গাজী কালুর মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণ, মুশুরিয়া আকন বাড়ি থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, ৪ নং ওয়ার্ডের দেলোয়ারের বাড়ি থেকে শহীদের বাড়ি পর্যন্ত ইট সলিং রাস্তা নির্মাণ, একই এলাকার সরদারের বাড়ি থেকে হাওলাদারের বাড়ি পর্যন্ত ইট সলিং রাস্তা, মাধবপাশা ইউনিয়ন পরিষদের পিছন থেকে আবাসন পর্যন্ত রাস্তা নির্মাণ, শিববাড়ির পূর্ব পাশের ব্রিজ থেকে নূর মিস্ত্রির ঘর পর্যন্ত ইট সলিং রাস্তা নির্মাণ। ৪ নং ওয়ার্ডের হাদীবাস কাঠি মুয়াজ্জেল সরদারের বাড়ি থেকে লাফাদি দোকান পর্যন্ত রাস্তায় বালি ভরাট, দেলোয়ারের বাড়ি থেকে শহীদের ঘর পর্যন্ত ইট সলিং রাস্তা নির্মান।

এছাড়াও ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান এর নিজ অর্থায়নে কালি খোলার ব্রিজ থেকে রব হাওলাদারের বাড়ি পর্যন্ত রাস্তায় বালি ভরাট, লাফাদি গ্রামের মসজিদ বাড়ির পুল থেকে ট্রিকিং সিংহের দরজা পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ সহ সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অসংখ্য মসজিদ ও মন্দিরের কাজ করা হয়েছে ।

তাছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ প্রকল্পের আওয়ায় গৃহহীণ পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। মাধবপাশা ইউনিয়ন পরিষদের সদস্য বশির শিকদার বলেন, আমাদের ইউনিয়নে সকল প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

মাধবপাশা ইউনিয়নের পূর্ব পাংশা গ্রামের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ আক্কেল আলী জমাদ্দার জানান, আমরা ইতিপূর্বে আমাদের রাস্তা দিয়ে চলাচল করতে পারিনি, আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর সহযোগিতায় এখন ইট সলিং রাস্তা পেয়েছি।

জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, সকলের চেষ্টায় বাবুগঞ্জ উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে শতভাগ কাজ সম্পন্ন করতে আমরা চেষ্টা করছি । উন্নয়নে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে তা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম