সন্ধ্যা ৬:০৫ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে ডাকাতদলের চার সদস্য গ্রেফতার

৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন দুধল ইউনিয়নের চাটরা গ্রামে অবসর প্রাপ্ত বিজিবি সদস্য জনাব রফিকুল ইসলাম খলিফা (৫৪) এর বাড়িতে সংঘটিত ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জানালার গ্রীল ভেঙ্গে রফিকুল ইসলামের ০১ তলা বিল্ডিং বাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে স্টীলের আলমিরা হতে নগদ ১,৩৮,৭০০/- (এক লক্ষ আটত্রিশ হাজার সাতশত) টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য মালামালসহ মোট ১২,২৬,৫০০/- টাকার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলার রুজুর পর বরিশালের পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় তদন্ত ও অভিযান শুরু করে জেলা পুলিশ।

পরে বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, সরসী তদন্ত কেন্দ্র ও বাকেরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান হতে ডাকাতির ঘটনায় জড়িত সন্ধিগ্ধ ডাকাত মুছা খান (২১), পলাশ খলিফা(৩৩), সাগর সিকদার (২৩) ও মাসুদ খান(৪০) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মুছা খান ও সাগর সিকদারের দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে আজ সকালে গ্রেফতারকৃত সাগর সিকদারের বাসা হতে লুণ্ঠিত ০১ (এক) টি স্বর্ণের চেইন, গ্রিল ভাঙ্গার কাজে ব্যবহৃত একটি রেঞ্জ, মুছা খান এর বাসা হতে ডাকাতি সংঘটনে ব্যবহৃত ০১ (এক) টি রামদা ও ০১ (এক) টি ছোরা এবং অপর গ্রেফতারকৃত আসামী মাসুদ খানের দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে তার বাসা হতে লুণ্ঠিত ০১ (এক) জোড়া স্বর্ণের কানের ঝুমকা, ০১(এক) জোড়া স্বর্ণের কানের রিং এবং নগদ ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত পলাশ খানের বিরুদ্ধে পূর্ববর্তী একটি হত্যা ও একটি মাদক মামলা, মুছা খানের বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন আছে।

ঘটনায় জড়িত অন্যান্য ডাকাত ও অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম