; ;
facebook Youtube google+ twitter
×

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন, বরগুনায় কারারক্ষী হাজতে

12:40 pm, September 11, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে স্বামী সজিবকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল।

রোববার (১০ সেপ্টেম্বর) ওই ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান জামিনের আবেদন না মঞ্জুর করে এ আদেশ দিয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান।

সজিব পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামের আবুল কালামের ছেলে। বরগুনা জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত তিনি।

জানা যায়, সজিবের স্ত্রী মুক্তা ইসলাম ওই ট্রাইব্যুনালে বাদী হয়ে এ বছরের ৬ মার্চ অভিযোগ করেন, সজিবের সঙ্গে বাদী মুক্তার প্রেমের সম্পর্ক হলে সজিব তাকে ২০২২ সালের ৮ ডিসেম্বর বিয়ে করেন।

বরগুনা কারাগারে চাকরির সুবাদে বরগুনার উপকণ্ঠে মনসাতলী বাসাভাড়া নিয়ে তারা সেখানে বসবাস করতেন। ওই বাসায় এ বছর ২০ ফেব্রুয়ারি বেলা দেড়টায় সাজিব তার স্ত্রীর নিকট পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। পরে মুক্তা ইসলাম যৌতুক দিতে অস্বীকার করলে সজিব উত্তেজিত হয়ে তার স্ত্রীকে মারধর করে।

মুক্তা ইসলাম মামলা করার পরে বরগুনা সমাজসেবা কর্মকর্তা বাদীর পক্ষে তদন্ত প্রতিবেদন ওই ট্রাইব্যুনালে দাখিল করেন।

বাদী বলেন, সজিব আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করে আমাকে বিয়ে করেছে। আবার পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন করেন।

আসামি সজিব কোর্ট বারান্দায় বলেন, মুক্তা আমাকে ফাঁদে ফেলে বিয়ে করেছে। আমি মুক্তাকে তালাক দিয়েছি। তালাক দেওয়ার পরে মুক্তা মামলা করেছেন।

তিনি আরও বলেন, মুক্তা আমার বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণ মামলাও করেছে। সেই মামলায় আমি জামিনে আছি। মুক্তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। বরগুনায় নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। সে আমার তালাকপ্রাপ্ত স্ত্রী।

বরগুনা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা