সকাল ১১:৩৫ ; বৃহস্পতিবার ; ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শেবাচিম হাসপাতালের সেই করোনা যোদ্ধা বায়েজীদের ওপর হামলা

৫:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩
Spread the love

স্টাফ রিপোর্টার::

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল  (শেবামেক) হাসপাতালের এক কর্মচারীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেল চারটার দিকে বরিশাল শহরের ব্যাপ্টিষ্ট মিশন এলাকায় এ ঘটনা ঘটে।

 

এসময়ে আহত কর্মচারী বায়েজিদকে উদ্ধার করে শেবামেক হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল বায়েজীদ বলেন,আমি শেবামেক হাসপাতালের প্যাথলজী বিভাগে অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছি। কয়েকদিন আগে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) কতিপয় শিক্ষার্থী হাসপাতালের প্যাথলজী বিভাগে জোরপূর্বক প্রবেশ করে আমাকে মারধর করে। মারধরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করেছে। কিন্তু মারধরের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এসব শিক্ষার্থীরা আমার সঙ্গে আপোষ করার কথা বলে আজকে দুপুরে জোরপূর্বক ডেকে নিয়ে যায়।

 

ডেকে নিয়ে একপর্যায়ে নগরীর ১১ নং ওয়ার্ড ব্যাপ্টিষ্ট মিশন এলাকায় নিয়ে আমাকে মারধর করে। মারধরে অংশ নেয় আইএইচটির শিক্ষার্থী ঈমন,ইপ্তি,সাকিবসহ ৮/১০ জন যুবক। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

তবে এ ঘটনায় অভিযুক্ত আইএইচটির শিক্ষার্থীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে আহতের বড় ভাই মোঃ মারুফ হোসেন বলেন, চিকিৎসা শেষে হামলার ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করবো।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ