; ;
facebook Youtube google+ twitter
×

এলএনজি ও সার কিনতে ১২০০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন

4:37 pm, September 28, 2023
Spread the love

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নতুন একটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ জন্য ব্যয় হবে প্রায় ৬৪৩ কোটি ২ লাখ ৬৩ হাজার টাকা। এ ছাড়া প্রায় ৫৩১ কোটি টাকায় ইউরিয়া সার কেনার চারটি পৃথক ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩২তম বৈঠক ছিল এদিন। বৈঠকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়।

ক্রয় কমিটির অনুমোদিত ১৪টি প্রস্তাবে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৬ হাজার ৮৩ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে প্রায় ১৪ হাজার ২৮৪ কোটি টাকা। আর দেশীয় ব্যাংক ও বৈদেশিক অর্থায়ন থেকে আসবে ১ হাজার ৭৯৯ কোটি টাকা।

বৈঠকে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৩২ কোটি ২৭ লাখ টাকা। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩০ কোটি টাকা।

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩৭ কোটি টাকা। আর সংযুক্ত আরব আমিরাত থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে ক্রয় কমিটির বৈঠকে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি ২৭ লাখ টাকা।

এ ছাড়া বৈঠকে একটি প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বরিশাল (চর কাউনিয়া) থেকে ভোলা (ইলিশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ভূতাপেক্ষ অনুমোদন পাওয়া প্রস্তাবটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা।

এসব প্রস্তাব ছাড়াও দিনাজপুর জেলার বড়পুকুরিয়া, বান্দরবানের লামা উপজেলা ও ফেনীর সোনাগাজী উপজেলায় তিনটি পৃথক সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকার। এসব সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যয় হবে ১৩ হাজার ২৩৬ কোটি টাকা।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা