দুপুর ১:২৮ ; বৃহস্পতিবার ; ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

এনআইডি ছাড়াই মোবাইল ব্যাংক হিসাব খুলতে পারবে কিশোর-কিশোরীরা

৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
Spread the love

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) বা মোবাইল ব্যাংক হিসাব খুলতে পারবে কিশোর-কিশোরীরা।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট মঙ্গলবার সার্কুলার জারি করে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়া ও আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে এমন সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে ১৪ থেকে ১৮ বছর বয়সি নবীনদের এমএফএস অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়ে নতুন নীতিমালা জারি করা হয়েছে।

১৪-১৮ বছর বয়সি নবীনরা এরূপ এমএফএস হিসাব খুলতে পারবেন। তবে ১৪-১৮ বছর বয়সি হিসাব খুলতে আগ্রহী ব্যক্তি এবং অভিভাবক উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে।

১৪-১৮ বছর বয়সি নবীনদের এমএফএস হিসাব খুলতে হলে ব্যক্তি এবং অভিভাবকের যথাক্রমে জন্মসনদ এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি করতে হবে। এ ধরনের হিসাব খোলার জন্য অভিভাবকের এমএফএস হিসাব বাধ্যতামূলকভাবে লিংকড এমএফএস অ্যাকাউন্ট হিসাবে ব্যবহৃত হবে। তাই বাবা-মা, অভিভাবকের এমএফএস হিসাবের সত্যতা নিশ্চিত করে এ হিসাব খুলতে হবে। বাবা-মা বা আইনগত অভিভাবকের সম্মতি সাপেক্ষে এ এমএফএস হিসাব খুলতে হবে।

হিসাব খোলার ক্ষেত্রে অভিভাবকের সম্মতি গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের মোবাইলে ওটিপি পাঠিয়ে সম্মতি নিতে হবে। এ ছাড়াও এসব অ্যাকাউন্টসে লেনদেনের ক্ষেত্রে হিসাবধারীর মোবাইল নম্বরে মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে লেনদেনের তথ্য অভিভাবককে জানাতে হবে এবং নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে।

১৪-১৮ বছর বয়সি নবীনদের এমএফএস হিসাবে শুধু অভিভাবকের লিংকড এমএফএস হিসাব, ব্যাংক হিসাব, কার্ড বা ই-ওয়ালেট থেকে অর্থ জমা করা যাবে। তবে হিসাবগুলোতে এজেন্ট পয়েন্ট অথবা অন্য কোনো এমএফএস হিসাব, ব্যাংক হিসাব, কার্ড বা ই-ওয়ালেট থেকে অ্যাড মানি করা যাবে না।

ক্যাশ-ইন বা অ্যাড মানি, ক্যাশ-আউট, পিটুপি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট, এডুকেশন ফি, মার্চেন্ট পেমেন্ট করতে পারবে কিশোর-কিশোরীরা।

১৪-১৮ বছর বয়সি নবীনরা দৈনিক সর্বোচ্চ ৫টা লেনদেনের মাধ্যমে পাঁচ হাজার টাকা এবং মাসে ১০ বার লেনদেন করা যাবে সর্বোচ্চ ৩০ হাজার টাকা।

ক্যাশ আউট করা যাবে দৈনিক সর্বোচ্চ ৫টা লেনদেনের মাধ্যমে পাঁচ হাজার টাকা এবং মাসে ১০ বার লেনদেন করা যাবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা।

ব্যক্তি থেকে ব্যক্তির (পিটুপি) হিসাবে দৈনিক সর্বোচ্চ ৫টা লেনদেনের মাধ্যমে পাঁচ হাজার টাকা এবং মাসে ১০ বার লেনদেন করা যাবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা।

পরিষেবা ও এডুকেশন ফি দেওয়া যাবে দৈনিক সর্বোচ্চ ৩টা লেনদেনের মাধ্যমে পাঁচ হাজার টাকা এবং মাসে ১০ বার লেনদেন করা যাবে সর্বোচ্চ ২০ হাজার টাকা। এছাড়া এসব হিসাবে স্থিতি হবে সর্বোচ্চ ৩০ হাজার টাকা।

১৪-১৮ বছর বয়সি নবীনদের হিসাব নিয়মিত মনিটরিংসহ প্রতি মাসের ১০ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ