; ;
facebook Youtube google+ twitter
×

সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন ফয়জুল করীম

5:32 pm, October 8, 2023
Spread the love

সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম। তিনি বলেন, রাস্তায় যদি কেউ ঘেউ ঘেউ করে তাহলে সবকিছু বন্ধ করে দেব।

তিনি আরও বলেন, এ দেশটি কেন স্বাধীন হয়েছিল আপনারা কি জানেন- সাম্য-সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে বলে; কিন্তু অনেক শাসক এসেছে, সরকার এসেছে কিন্তু কোনো সরকার এগুলো প্রতিষ্ঠিত করেনি।

রোববার বিকালে পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফায়জুল করীম এসব কথা বলেন।

পিরোজপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে ও মো. মনিরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মাওলানা সিরাজুল ইসলামসহ জেলা উপজেলার নেতারা।

ফয়জুল করীম বলেন, দল-নেতা পরিবর্তন করে দেশে কোনো দিন শান্তি আসতে পারে না।

তিনি বলেন, এ দেশের বর্তমান অবৈধ শাসক দল আওয়ামী লীগ শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। এ আওয়ামী লীগ দলীয়করণের আওয়ামী লীগ। দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পরেও এ দেশ থেকে ক্ষুধা-দারিদ্র্য দূর করতে পারে নাই কোনো সরকার। ৫২ বছরে হয়েছে শুধু দলীয়করণ।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, এই সরকারই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করেছে। তবে এখন কেন সেই সংবিধান সংশোধন করা যাবে না? সংবিধান কোনো কুরআন-হাদিস নয়।

রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা