রাত ১২:১৫ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল

১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার ইসলামী আন্দোলন ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে।
বিকালে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল বের করে। মিছিলপূর্ব সমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আল আকসা মুসলমানদের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর। আট দশক ধরে গাজা দখল করে দখলদাররা হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। ইসরাইলকে দিয়ে পশ্চিমারা পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর হয়ে নাইটাইঙ্গেল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সংগঠনের চট্টগ্রাম নগর সহসভাপতি ওয়ায়েজ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি বোরহান উদ্দিন আল বারী, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোসলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলিল প্রমুখ।
ওয়ার্কার্স পার্টির নিন্দা ও ক্ষোভ : ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজাকে ‘নির্জন দ্বীপে’ পরিণত করার ইসরাইলের প্রধানমন্ত্রীর হুমকি প্রতিহিংসা পরায়ণতার আরেকটি উদাহরণ।
ওয়ার্কার্স পার্টি সুস্পষ্ট ভাষায় বলতে চায়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনই এ ধরনের আক্রমণ-প্রতি আক্রমণের ঘটনার একমাত্র সমাধান। সোমবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় ইসরাইলিকে সমর্থন করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে নিন্দা জানানো হয়।
জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম