; ;
facebook Youtube google+ twitter
×

আবার পেঁয়াজের সেঞ্চুরি, ব্রয়লার মুরগি ও ডিমের দামে নাকাল ক্রেতা

11:25 pm, October 12, 2023
Spread the love

নিত্যপণ্যের বাজারে ক্রেতার নাভিশ্বাস বাড়ছে। সরকারের পক্ষ থেকে পণ্যের দাম নির্ধারণ করে দিলেও বাজারে তা কার্যকর হচ্ছে না।

পরিস্থিতি এমন-প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা নির্ধারণ করলেও সপ্তাহের ব্যবধানে আরও ২০ টাকা বেড়ে ১০০ টাকায় গিয়ে ঠেকেছে। কেজিতে ব্রয়লার মুরগির দাম ২০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। বাড়তি ডিমের দামও।

পাশাপাশি সাত দিনে আদা ও রসুনের দামও বেড়েছে। ফলে বাজারে এসব পণ্য কিনতে ক্রেতার বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজার, মালিবাগ কাঁচাবাজার ও নয়াবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বৃহস্পতিবার বলেছে, সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম বেড়েছে ৯.১৮ শতাংশ। ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৫.৫৬ শতাংশ। আমদানি করা আদার দাম বেড়েছে ৪ শতাংশ। সাত দিনের ব্যবধানে আমদানি করা রসুনের দাম বেড়েছে ২.৬৩ শতাংশ। আর দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৮.৮২ শতাংশ।

খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। যা সাত দিন আগে ৮০ টাকা ছিল। সরকার নির্ধারণ করে দিলেও আলুর দাম কমেনি। প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা। প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৪ টাকা। যা সাত দিন আগে ১৩ টাকা ছিল। এছাড়া প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা।

এক সপ্তাহ আগে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। আর প্রতিকেজি আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ২২০ টাকা। যা আগে ২০০ টাকা ছিল। আমদানি করা আদা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা, যা সাত দিন আগে ২৮০ টাকা ছিল।

নয়াবাজারে বাজার করতে আসা মো. জহিরুল ইসলাম বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম আবারও নতুন করে বাড়ছে। বিক্রেতাদের কোনো ধরনের জবাবদিহিতা নেই। তারা ক্রেতার কাছে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছে। যারা দেখবে তারাও কিছু করছে না। ফলে পণ্যের বাড়তি দামে আমাদের মতো ক্রেতার নাজেহাল হতে হচ্ছে।

তিনি বলেন, ব্রয়লার মুরগি হঠাৎ করে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ২০ টাকা বাড়িয়েছে বিক্রেতারা। কিন্তু কী কারণে বাড়ল তা কেউ তদারকি করছে না।

কাওরানবাজারে পণ্য কিনতে আসা মো. রাতুল বলেন, সরকার শুধু পণ্যের দাম নির্ধারণ করে ক্রেতাকে বোকা বানায়। কিন্তু বিক্রেতারা বাড়তি দরেই বিক্রি করে। এমনকি পণ্যের দাম আরেক দফা বাড়িয়ে ক্রেতার পকেট কাটে। ৩৫-৩৬ টাকা আলুর দাম নির্ধারণ করলেও বাজারে প্রতিকেজি আলু ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

১২ টাকা নির্ধারণ করা ডিমের দাম বিক্রেতারা ১৪ টাকায় বিক্রি করছে। ৬৫ টাকার পেঁয়াজ কিনতে হচ্ছে ১০০ টাকায়। দেখার যেন কেউ নেই।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, পণ্যের দাম সহনীয় রাখতে অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালেই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হচ্ছে। জরিমানা করা হচ্ছে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা