রাত ৯:৩০ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

রিজার্ভের নতুন লক্ষ্য নির্ধারণের ইঙ্গিত আইএমএফ’র

১১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
Spread the love

বেঁধে দেওয়া লক্ষ্য পূরণ করতে না পারায় রিজার্ভ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তারা প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে রিজার্ভ নিয়ে তাদের মতামত বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে। সংস্থাটির সফররত দলের সদস্যরা জানান, আইএমএফ যে রিজার্ভের লক্ষ্য বেঁধে দিয়েছে তা চেষ্টা করেও বাংলাদেশ পূরণ করতে পারেনি। এজন্য তারা রিজার্ভে ছাড় দেওয়ার প্রস্তাব করেছে। তবে গভর্নর না থাকায় ভারপ্রাপ্ত গভর্নর এ বিষয়ে একমত বা দ্বিমত কিছুই জানাননি। একপর্যায়ে আইএমএফ প্রতিনিধিদল বর্তমান লক্ষ্যমাত্রা ২৫ বিলিয়ন ডলার থেকে ডিসেম্বর ও মার্চের জন্য যথাক্রমে ২৪ ও ২৩ বিলিয়ন করার ইঙ্গিত দিয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ’র রুদ্ধদ্বার বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গর্ভনর ও এক নম্বর ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো. নাছের, সাজেদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে পূর্ব শর্ত অনুযায়ী সংস্থাটির সদস্যরা বৈঠক করছেন। তারা রিজার্ভ, বাজার ভিত্তিক ডলার রেট, ঋণখেলাপি, রাজস্ব সংস্কার, তারল্য ব্যবস্থাপনাসহ ৪৭টি শর্তে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিতে রাজি হন। বাংলাদেশ অধিকাংশ শর্ত পূরণ করতে পেরেছে। কিন্তু রিজার্ভের উন্নতি, কর-জিডিপি অনুপাত এবং বাজারভিত্তিক ডলার রেট করতে ব্যর্থ হয়। এসব বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেও বাস্তবতার আলোকে শর্ত পূরণে আরও সময় বাড়াতে পারে।

আইএমএফ’র শর্তানুযায়ী, সেপ্টেম্বরে নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) পরিমাণ ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার রাখার কথা ছিল বাংলাদেশের। যা জুলাইয়ের জন্য ছিল ২৪ দশমিক ৪৬ বিলয়ন ডলার। তবে বুধবার ছিল ২১ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার। আর সেখান থেকে অন্যান্য দায় বাদ দিলে রিজার্ভ ১৮ বিলিয়নের নিচে নেমে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, বর্তমানে রিজার্ভের লক্ষ্যমাত্রা ২৫ বিলিয়ন ডলারের বেশি। আইএমএফ মনে করে, দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সেক্ষেত্রে নতুন লক্ষ্য নির্ধারণ করে দেবে সংস্থাটি।

এদিকে বুধবারের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসের। কিন্তু বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। এজন্য তার বিষয়গুলো নিয়ে আইএমএফ কোনো প্রশ্ন করেনি। তবে তার কাছ থেকে কী ধরনের তথ্য জানতে চাওয়া হতে পারে-এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের অন্য একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিএফআইইউ’র কার্যক্রম ও দেশের অর্থ পাচার রোধে সংস্থাটির পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। অপর এক কর্মকর্তা বলেন, যেসব ব্যাংক বা শাখার মাধ্যমে অর্থ পাচার বেশি হয়, সেগুলো কঠোর সুপারভিশনের আওতায় আনা হচ্ছে। এজন্য আইএমএফ’র সুপারিশে একটি নীতিমালাও প্রস্তুত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, আইএমএফ’র সঙ্গে ভারপ্রাপ্ত গভর্নরের নেতৃত্বে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক দল অংশগ্রহণ করে। আলোচনা সফল হয়। বৈঠকে পূর্বের উপস্থাপিত পরামর্শ, অর্জন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ১৯ অক্টোবর পর্যন্ত বিশদ আলোচনার মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

জানা গেছে, ব্যাংক, রাজস্ব ও পুঁজিবাজারসহ ৪৭টি সংস্কার প্রস্তাব দেয় দাতা সংস্থাটি। সংস্কার প্রস্তাবগুলো ধাপে ধাপে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার পর ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন দেওয়া হয়। যার প্রথম কিস্তির অর্থ ছাড় করে ফেব্রুয়ারিতে। সবকিছু স্বাভাবিক থাকলে ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ নভেম্বরে মিলবে-এমন আভাস সংশ্লিষ্টদের।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা