; ;
facebook Youtube google+ twitter
×

নগদ টাকার চাহিদা বাড়ায় কলমানির সর্বনিম্ন হার বাড়ছে

11:23 pm, October 17, 2023
Spread the love

ব্যাংকগুলোতে নগদ অর্থের চাহিদা বাড়ার কারণে এক দিনের জন্য ধার বা কলমানির সুদের হার সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশে ওঠেছে। একই সঙ্গে সর্বনিম্ন হার ওঠেছে পৌনে ৭ শতাংশে। গড় হার ৭ দশমিক ৬২ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশনার কারণে সর্বোচ্চ হার বাড়ছে না।

তবে সর্বনিম্ন হার বেড়ে যাচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন হারের মধ্যে ব্যবধান কমার কারণে গড় সুদের হার বেড়ে যাচ্ছে। আগে কলমানির সর্বনিম্ন হার ৬ শতাংশের মধ্যে থাকত। ফলে গড় হার থাকত ৭ শতাংশের নিচে। এখন সর্বনিম্ন হার বাড়ায় গড় হারও বেড়ে যাচ্ছে।

এদিকে ব্যাংকগুলোর ধারের স্বল্পমেয়াদি উপকরণের সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশ রয়েছে। এসব উপকরণে সর্বোচ্চ ও সর্বনিম্ন সুদ হার একই।

মঙ্গলবার ব্যাংকগুলোতে কলমানি ও স্বল্প মেয়াদি ধার মিলিয়ে লেনদেন হয়েছে ৪ হাজার ৩৭ কোটি টাকা। এর মধ্যে কলমানিতে লেনদেন হয়েছে ৩ হাজার ২৫১ কোটি টাকা। স্বল্পমেয়াদি নোটিশে সুদ ১০ শতাংশ সুদের ধার করা হয়েছে ৫২ কোটি টাকা। এর বাইরে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ তারল্য সহায়তার আওতায় আরও বেশি পরিমাণ অর্থ ধার নিচ্ছে। প্রতিদিনই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা নিচ্ছে।

ব্যাংকগুলোতে ডলারের দামও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) বেঁধে দেওয়া সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। সব ব্যাংকই আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা করে বিক্রি করছে। গত মাসের শেষ দিকে ডলারের নতুন দাম কার্যকর হওয়ার ২/৩ দিনের মধ্যেই সর্বোচ্চ পর্যায়ে গেছে দাম। এদিকে রেমিট্যান্সের ডলার ব্যাংকগুলো বাফেদার বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কিনছে। রেমিট্যান্সের দর বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ ১১০ টাকা। কিন্তু অনেক ব্যাংক সর্বোচ্চ ১১৬ টাকা দামেও রেমিট্যান্স কিনছে। বেশির ভাগ ব্যাংকই ১১৩ থেকে ১১৪ টাকা করে রেমিট্যান্স কিনছে।

এদিকে নগদ ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১১৪ টাকায় ওঠেছে। একটি বেসরকারি ব্যাংক ওই দামে নগদ ডলার বিক্রি করছে। অন্য ব্যাংকগুলোর বেশিরভাগই ১১২ থেকে ১১৩ টাকা করে নগদ ডলার বিক্রি করছে। তবে ব্যাংকে চাহিদা অনুযায়ী নগদ ডলার মিলছে না। খোলা বাজারে ডলারের দাম অপরিবর্তিত রয়েছে। সোমবারের মতো মঙ্গলবারও প্রতি ডলার গড়ে ১১৮ টাকা ৫০ পয়সা থেকে ১১৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ১২০ টাকা বা এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা