; ;
facebook Youtube google+ twitter
×

‘ফিলিস্তিনিদের দেখামাত্রই গুলি করে হত্যা’

11:26 pm, October 17, 2023
Spread the love

গাজায় ঢুকে ফিলিস্তিনিদের দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। সোমবার প্রকাশ্যে আসা এক ভিডিও ফুটেজে এ খবর পাওয়া যায়।

হামাস যোদ্ধাদের পেতে রাখা বুবি ট্র্যাপ ও বোমার আঘাতে ইসরাইলি বাহিনী যেন পালটা আক্রমণের শিকার না হয় সেজন্যই দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। খবর ডেইলি মিররের।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় সর্বাত্মক স্থল আক্রমণ শুরুর জন্য প্রস্তুত হচ্ছে। এরই মধ্যে ইসরাইল কর্তৃপক্ষের সেনাদের উদ্দেশে দেওয়া একটি নির্দেশনার ভিডিও ফাঁস হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গাজায় প্রবেশের পর সেনারা যাকেই সামনে পাবে তাকেই গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরাইল গাজাকে সতর্ক করেছে। প্রায় চার লাখ সেনা নিয়ে তারা আকাশ, স্থল এবং সমুদ্র থেকে সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

গাজা শহরের মাটির নিচে প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের গোলকধাঁধায় হামাসের যোদ্ধারা আত্মগোপন করে আছে। তাদের খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে ইসরাইলি বাহিনী। পাশাপাশি বন্দি থাকা ১৯৯ ইসরাইলিকেও উদ্ধারের অভিযান চালানোর প্রস্তুতিও নিচ্ছে।

হামলার বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ‘যারা আমাদের ধ্বংস করতে চায় সেইসব রক্তপিপাসু দানবদের পরাজিত করতে সেনারা প্রস্তুত। আমরা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেব।’

বিভিন্ন সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী স্থল অভিযানে সন্দেহভাজন কাউকে গুলি করার আগে শরীরে তল্লাশি চালানোর নিয়মগুলো মেনে চলবে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা