দুপুর ১:৪৮ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

রাতের আঁধারে ইলিশের হাট

১১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩
Spread the love

মুলাদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে মেতে উঠেছেন জেলেরা। পেশাদার জেলেদের সঙ্গে যুক্ত হয়েছেন মৌসুমি জেলেরা। উপজেলার আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীতে ইলিশ শিকার করছেন তারা।

গত ১২ অক্টোবর থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও প্রতিদিনই জেলেরা নদীতে ইলিশ শিকার করছেন। হাট-বাজারে ইলিশ বিক্রি করতে না পেরে তারা রাতের আঁধারে বসিয়েছেন হাট। ভ্রাম্যমাণ এসব হাটে ইলিশ বেচা-কেনার উৎসব করছেন জেলে ও ক্রেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়ন্তী নদীর তীরবর্তী চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া, ষোলঘর, বেপারীরহাট এবং সীমান্তবর্তী আবুপুর এলাকায় রাতের ইলিশের হাট বেশি দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব হাটে ইলিশ বেচাকেনা চলে। প্রশাসনকে ফাঁকি দিয়ে জেলেরা ইলিশ শিকার করে রাতের আঁধারে টর্চের আলো জ্বেলে বিক্রি করছেন।

অভিযান চালিয়ে জেলেদের জেল-জরিমান দিয়েও ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন।

জানা গেছে, গত ১২ অক্টোবর থেকে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহণ নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ইলিশ রক্ষায় জেলেদের প্রণোদনা দেওয়া হয়েছে; কিন্তু জেলেরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছেন। কেউ কেউ ফ্রিজে ইলিশ সংরক্ষণ করছেন। যেসব জেলেদের সংরক্ষণের ব্যবস্থা নেই তারা রাতে হাট বসিয়ে ইলিশ বিক্রি করছেন।

ভেদুরিয়া গ্রামের আব্দুল মান্নান জানান, প্রতিদিনই ভেদুরিয়া ও আবুপুর খেয়াঘাটে ইলিশের হাট বসে। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে সেখানে গড়ে উঠেছে অস্থায়ী চায়ের দোকান ও হোটেল। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলেরা ইলিশ বেচা-কেনা করেন। মাঝে মধ্যে পুলিশ ও প্রশাসন আসলে দালালদের মাধ্যমে আগেই সংবাদ পেয়ে দ্রুত গা-ঢাকা দেন জেলেরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন বলেন, প্রতিদিন আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীতে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে ১৫ জেলেকে জেল এবং বেশ কিছু জেলেকে জরিমানা করা হয়েছে। এরপরও জেলেরা আইন অমান্য করে নদীতে ইলিশ শিকারের চেষ্টা করছেন। জেলেদের থামাতে থানা ও নৌ-পুলিশের সহায়তায় নদীতে অভিযান বাড়ানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, জেলেদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রয়োজনে কোস্টগার্ড ও অতিরিক্ত পুলিশের অভিযান চালানো হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম