; ;
facebook Youtube google+ twitter
×

অতীত ঐতিহ্য তুলে ধরছে বরগুনার প্রথম নৌকা জাদুঘর

6:22 pm, October 21, 2023
Spread the love

বরগুনা প্রতিনিধি ::: দেশে অঞ্চলভেদে বিভিন্ন ধরনের নৌকা রয়েছে। কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া নৌকার স্মৃতি ধরে রাখতে মুজিব শতবর্ষে বরগুনা জেলা প্রশাসন নৌকা জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এবং বাস্তবায়ন করে। যার নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।

সরজমিন দেখা গেছে, ১৬৫ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের বিশালাকৃতির নৌকার মাঝে বিভিন্ন রকমের নৌকার মডেল। নৌকাটি অবশ্য পানিতে চলে না, ডাঙ্গায় স্থাপিত, যা দেখতে প্রতিদিনই ভিড় করছে শত শত দর্শনার্থী। জেলা প্রশাসন ভবনসংলগ্ন পুরনো পাবলিক লাইব্রেরি চত্বরে ৭৮ শতক জমির ওপর জাদুঘরটি নির্মাণ করা হয়। তৎকালীন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহর পরিকল্পনায় ২০২০ সালের ৮ অক্টোবর জাদুঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। এরপর জাদুঘরটি নির্মাণ করতে সময় লেগেছে ৮১ দিন।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘বিস্তীর্ণ উপকূলঘেঁষে প্রবাহিত পায়রা, বলেশ্বর বিষখালী ও খাকদন নদবিধৌত জেলা বরগুনায় নৌকা জাদুঘর নির্মাণ সার্থক হয়েছে। কারণ এ জেলার নামকরণের যে একাধিক জনশ্রুতি রয়েছে তার প্রায় সবই নৌকার সঙ্গে সম্পৃক্ত।’

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘নৌকা জাদুঘরটিতে দেশ-বিদেশের বিভিন্ন ধরন ও আকৃতি সংরক্ষণ করা হয়েছে। এছাড়া এর মাধ্যমে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নসহ বঙ্গবন্ধুর স্মৃতি ধারণ, জেলার পর্যটন শিল্প বিকাশ, বাংলাদেশের লোকজ ঐতিহ্য সংরক্ষণ ও তরুণ প্রজন্মের কাছে নৌকার অতীত ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

বরগুনা, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা