; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে একদিনে ৩০ জেলের কারাদণ্ড

5:10 pm, November 1, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক॥ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে গেলো ২৪ ঘণ্টায় ৩০ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছে থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গেলো ২০ দিনের পুরো অভিযানে এখন পর্যন্ত ৭০২টি মামলায় ৭৭২ জন জেলেকে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলো। পাশাপা‌শি ১৩ লাখ ১ হাজার ৬০০ টাকা জ‌রিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ৫২৭টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৯৩৯টি মোবাইল কোর্ট করা হয়েছে।

যেখানে গেলো ২০ দিনে বরিশাল বিভাগে ২৯৩ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৯৯২ বার বি‌ভিন্ন মাছঘাট, ৬ হাজার ৭৩৮ বার বি‌ভিন্ন আড়ত ও ৪ হাজার ৪৩২ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

এ সময়ের মধ্যে অভিযানে ১৪ হাজার ৯২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৯‌ কো‌টি ১২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪ লাখ ৮১ হাজার ৬০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৬ লাখ ১২ হাজার ৬০০ টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিনগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা