রাত ১১:৫০ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে বিপুলসংখ্যক ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

৬:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩
Spread the love

নিজস্ব প্রততিবেদক: বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা এবং ৪ কেজি গাঁজাসহ ৩ জন আটক হয়েছে। গত সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে পৃথক এই অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপির গোয়েন্দা শাখার একটি বিশেষ দল নগরীর চৌমাথা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ শেখ মাহবুব (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাহবুব সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভুরুলিয়া এলাকার বাসিন্দা মৃত শেখ আহাদুল্লাহর ছেলে।

এদিকে বিএমপির বিমানবন্দর থানার একটি দল সকালে বাবুগঞ্জের মাধবপাশার ইউনিয়নের পশ্চিম পাংশা ইউরেকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (৩০) ও মো. মামুন হাওলাদার (৩৫) নামে দুইজনকে আটক করে।

আটক সোহেল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী এলাকার আলী আকবর হাওলাদারের এবং মামুন ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার বরফকাঠী এলাকার মো. ইউসুফ হাওলাদারের ছেলে। এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম