দুপুর ২:৩৮ ; শনিবার ; ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

কর্মকর্তা ও কাউন্সিলরের হস্তক্ষেপের রফাদফা বরিশাল বিআরটিসি বাস ডিপো থেকে দু মাদক বিক্রেতা আটক

১১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩
Spread the love

বরিশাল অফিস : বরিশালের বিআরটিসি বাস ডিপোতে সন্ধ্যার পরেই শুরু হয় মাদক বিক্রির হাট।চলে গভীর রাত পর্যন্ত। গেট বন্ধ থাকায় নিশ্চিন্তে চলে ব্যবসা। ১ ডিসেম্বর শুক্রবার দিনগত রাত সাড়ে এগারোটার দিকে ইয়াবাসহ সেবনের সরঞ্জামসহ আটক হয় দুজন। ডিবি পুলিশের এস আই রাফসান এ অভিযানের নেতৃত্ব প্রদান করে বলে জানা গেছে । মাদকসহ দুজন আটকের ঘটনা জেনে যায় ডিপো ম্যানেজারসহ গনমাধ্যমের সংবাদকর্মীরা তাতে ধীরে ধীরে ভিড় করে অসংখ্য গনমাধ্যমকর্মী ও স্থানীয় লোকজন।

এসআই রাফসানের সাথে দহরম শেষে ছেড়ে দেয়া হয় আটক ইব্রাহীম ও সুজনকে নামক দুই মাদক ব্যবসায়ীকে । ধরাছোয়ার বাইরে থেকে যায় মুল হোতা ওসমান ও রবিউল । বিআরটিসির চারটি বাস সাব লীজ নিয়ে পরিচালনা করে ইব্রাহীম। গোপন একটি সূত্রে আরো জানা যায় বাস ডিপোরর ম্যানেজার ইব্রাহিমের কথায় উঠে বসে এবং অনৈতিক কাজেও সহায়তা করে আসছেন দীর্ঘদিন যাবত । আটকের তালিকায় তুষার নামে একজন ছিল বহিরাগত ।

ওসমান বিআরটিসি বাসের চালক, ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও স্থানীয়রা জানিয়েছেন, রাত সাড়ে এগারোটার দিকে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহীম ও সুজনকে আটক করে। ইয়াবাসহ মুল হোতা টের পেয়ে সেখান থেকে আগেই পালিয়ে যায়। গভীর রাতে বিআরটিসির ট্রাফিক বিভাগের প্রধানের রুমে এস আই রাফসানের সাথে গোপন সমঝোতার মাধ্যমে নবনির্বাচিত এক কাউন্সিলর এর রফাদফায় ছেড়ে দেয়া হয় এ বিষয়ে কাউন্সিলরকে ফোন করা হলে তিনি বলেন দুজনই আমার ওয়ার্ডের তাই আমার ওখানে উপস্থিত হওয়া।

এ ঘটনায় মুল হোতা থেকে যায় ধরাছোঁয়ার বাহিরেই । স্থানীয়রা জানিয়েছেন,বিআরটিসি ডিপোর মধ্যে সন্ধ্যার পর থেকেই ওসমানের নেতৃত্বে গাজা ও ইয়াবার হাট বসে। চলে সেবনও। ইব্রাহীম, রবিউল ও ফিরোজ অঘোষিত রাজা। তাদের ভয়ে কেউ কথা বলেনা। যারাই প্রতিবাদ করে তাদের ডিপো ত্যাগ করতে হয়। সুত্র জানায়,মাদক বিক্রির সেল্টার দাতা ফোরকান, ওসমান ও ইব্রাহীম পরষ্পর আত্মীয় হওয়ায় কেউ প্রতিবাদ করেনা। সুত্র আরো জানায় দেশের বিভিন্ন স্থান থেকে ভিবিন্ন ধরনের মাদক এনে এহেন কর্মকাণ্ড চালায় ওসমান ও ইব্রাহীম। আটক হলে সাথে সাথে তদবীর করে ছাড়িয়ে নেন আসামী পক্ষরা।

বিআরটিসির ম্যানেজার জমশেদ আসামী রক্ষার জন্য আজমল, জাহিদ ও রবিউলকে দ্বায়িত্ব প্রদান করে বলেও জানায় সুত্রটি। এ ব্যাপারে এস আই রাফসান জানান দুজনকে সন্দেহজনক ভাবে আটক করা হয়, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

বিআরটিসির বরিশালের ম্যানেজার জানান, আমি বরিশালে নাই। এই মুহুর্তে কিছু বলতে পারছিনা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখতেছি। অভিযোগ প্রমাণিত হলে আইন গত ব্যবস্থা নিব।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!