সন্ধ্যা ৭:১৯ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

খেলাপি ঋণ নবায়নের তথ্য তাৎক্ষণিক সিআইবিকে জানানোর নির্দেশ

১১:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩
Spread the love

কোনো গ্রাহকের খেলাপি ঋণ নবায়ন বা পুনঃতফশিল করা হলে সে তথ্য তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোকে (সিআইবি) জানাতে হবে। একই সঙ্গে চলমান ঋণের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবিতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদেরকে এ নির্দেশ দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কোনো গ্রাহকের খেলাপি ঋণ নবায়ন বা পুনঃতফশিল করা হলে সে তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের সিআইবিকে জানাতে হবে। সে দিন খেলাপি ঋণ নবায়ন হবে ওই দিনের সর্বশেষ তথ্যই জানাতে হবে। কোনো ক্রমেই এদিক-সেদিক করা যাবে না। কোনো কারণে ঋণের শ্রেণি মানের কোনো পরিবর্তন হলেও তা সিআইবিকে জানাতে হবে।

চলমান যেসব ঋণ রয়েছে সেগুলোর সমুদয় তথ্যও প্রতি মাসের পর পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবিতে জমা দিতে হবে। কোনো ক্রমেই ১৫ তারিখ অতিক্রম করা যাবে না।

সূত্র জানায়, আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকের খেলাপি ঋণ নবায়ন হলে তা পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে পাঠাতে হতো। এতে সিআইবি সঙ্গে সঙ্গে হালনাগাদ হতো না। ফলে গ্রাহকে খেলাপি মুক্ত হতে পরবর্তী মাসের ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতো। এছাড়া সিআইবিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যথাসময়ে তথ্য দিত না। দিলেও অনেক ক্ষেত্রে ভুল তথ্য দিত। এসব সমস্যা নিরসনে কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।

সার্কুলারে বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বনিম্ন ১ টাকা থেকে সর্বোচ্চ যে কোনো ঋণের স্থিতি প্রতি মাসের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জানাতে হবে। এ ক্ষেত্রে ক্রেডিট কার্ডের ঋণের তথ্যও জানাতে হবে। সিআইবির ডাটাবেজে সংরক্ষিত তথ্যের নির্ভরতা ও সঠিকতা নিশ্চিত করতে এবং ঋণ তথ্যেও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তথ্য পাঠানোর ক্ষেত্রে সতর্ক হতে হবে। গ্রাহকদেরকে দ্রুত ও সঠিক দিতে সরবরাহ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সার্কুলারে।

এতে আরও বলা হয়, সিআইবি সব সময়ই হালনাগাদ করা হচ্ছে। এর সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও তথ্য-প্রযুক্তির দিক থেকে হালনাগাদ হতে হবে।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা