সকাল ১১:২৭ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা-ভাঙচুর

৯:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪
Spread the love

বরিশাল ৫ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপনের প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে অর্ধশত দুর্বৃত্ত বরিশাল সদর উপজেলার উলালবাটনা গ্রামে এ হামলার ঘটনা ঘটায়। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা।

এ হামলায় নৌকার প্রার্থী জাহিদ ফারুকের নেতাকর্মীরা দায়ী বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের। তবে নৌকার নেতাকর্মীরা বলছে, নৌকার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ৭-৮ জনকে আহত করেছে। এখন নিজেদের অফিস ভেঙে উল্টো আমাদের দায় দিচ্ছে।

ট্রাক প্রতীকের নেতাকর্মীরা জানান, নৌকার নেতাকর্মী, সমর্থকরা র‌্যালি করে এসে কার্যালয়ের চেয়ারসহ সবকিছু ভাঙচুর করেছে। এ সময় নারীসহ নেতাকর্মীদের মারধর করে তিন-চারটি গাড়ি ফেলে দিয়ে চলে গেছে। এ সময় আমরা দুইজনকে আটক করেছি।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নৌকার নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য সব জায়গায় স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক। সুষ্ঠু ভোটের জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমি ইতিমধ্যে মৌখিক অভিযোগ জানিয়েছি।

নৌকার নির্বাচন কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের পাশ দিয়ে আসার সময় নৌকার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। এতে আমাদের ৭-৮ জন নেতাকর্মীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমরা মামলা দায়ের করব।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কারা হামলা চালিয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। বিস্তারিত পরে বলা যাবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম