বিকাল ৫:০১ ; সোমবার ; ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে ইলিশের আকালে আকাশছোঁয়া দাম

৯:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪
Spread the love

বরিশালে ইলিশ মাছের আকালে আকাশ ছুঁয়েছে দাম। বাজারে তেমন মাছ নেই। যে পরিমাণ মাছ পাওয়া যায় সেগুলো প্রতি কেজি রেকর্ড দামে বিক্রি হচ্ছে। শুক্রবার (১২ জানুয়ারি) বরিশালের ইলিশ মোকাম নগরীর পোর্ট রোড বাজারে গিয়ে দেখা যায়, ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। শীতের কারণে নদী ও সাগরে ইলিশ না থাকায় এ অবস্থা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে স্থানীয় নদীর মাছের জমজমাট আরেকটি বাজার। এ বাজারে প্রতিদিন সকালে শতমণ ইলিশ বিক্রি হয়। কিন্তু কয়েক দিন ধরে ইলিশ মাছ আসে না বলে জানিয়েছেন ব্যবসায়ী মো. শাকিল সিকদার। তিনি বলেন, শীত বেশি থাকায় নদীতে এখন ইলিশ মাছ নেই। তাই জেলেদের জালে ধরা পড়ে না। শীত কমে গেলে ইলিশ ধরা পড়বে।

নগরীর পোর্ট রোড বাজারের ব্যবসায়ী জহির সিকদার বলেন, জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়ে না। তাই বাজারে ইলিশ মাছ নেই বললেই চলে। যাও আসে তার পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম। যা আসে বড় সাইজের চেয়ে জাটকা বেশি।

তিনি আরও বলেন, শুক্রবার পোর্ট রোডে মাত্র ৩০/৪০ মণ ইলিশ বিক্রি হয়েছে। বাজারের ছোট-বড় মিলিয়ে ১৬০টি আড়তের মধ্যে কয়েকটি আড়তে সেই মাছ বিক্রি হয়েছে। যার কারণে দামও একটু বেশি।

এ ব্যবসায়ী বলেন, শুক্রবার পোর্ট রোডে এক কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হয়েছে ২ হাজার ৫০০ টাকায়। এক কেজির নিচে, যা এলসি হিসেবে পরিচিত। সেই সাইজের মাছ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৭০০-১৮০০ টাকা দরে। ৪০০ থেকে ৫০০ গ্রাম সাইজের ইলিশ মাছ প্রতি কেজি বিক্রি ১২০০-১৩০০ টাকা দরে।

বরিশাল জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, নদীতে ইলিশ মাছ আছে। বড় সাইজের মাছ না থাকলেও প্রচুর জাটকা রয়েছে। জাটকা শিকার নিষিদ্ধ। তাই বেশি মাছ বাজারে আসে না।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!