সকাল ৬:২৩ ; মঙ্গলবার ; ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নিপা ভাইরাসে দুজনের মৃত্যু

১০:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪
Spread the love

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জ সদর উপজেলার মান্তা ও ঘোস্তা গ্রামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ শনিবার দিনগত রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি (পপুলার) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল হোসেন।

তিনি উপজেলার পুটাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন।

অপরদিকে গত ১৬ জানুয়ারি একই ইউনিয়নের ঘোস্তা জাহাঙ্গীনগর গ্রামের নকুমুদ্দিনের ছেলে লুৎফর রহমান (২৭) খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বলে পুটাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন নিশ্চিত করেছেন।

ওই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. লুৎফর রহমান।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে পুটাইল ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ জানান, ১৫ দিন আগে বাবুল হোসেন খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য প্রথমে ১৬ জানুয়ারি তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়; কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ১২টার দিকে মারা যান তিনি। রোববার বেলা ১১টার দিকে মান্তা নিজ গ্রামে জানাজা শেষে লাশ দাফন করা হয়।

এদিকে পুটাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, এর আগে গত ১৬ জানুয়ারি তার ওয়ার্ডের ঘোস্তা জাহাঙ্গীরনগর গ্রামে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান নকিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান (২৭)।

তিনি আরও বলেন, লুৎফর খেজুরের কাঁচা রস খাওয়ার পর তার মাথাব্যথা ও জ্বর শুরু হয়। প্রথমে ঘোস্তা বাজারের স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়ানো হয়; কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জানুয়ারি মারা যান লুৎফর।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা