রাত ১:৪৮ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

অতিরিক্ত আইজিপি হলেন বরিশালের কৃতি সন্তান বশির আহমেদ

৮:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
Spread the love

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন বরিশালের বাকেরগঞ্জের কৃতি সন্তান বশির আহমেদ পিপিএম (বার)। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বশির আহমেদ বাকেরগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী ডাকুয়া পরিবারে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা সর্বজন শ্রদ্ধেয় মোঃ খোর্শেদ আলম ডাকুয়া (আজিজ ডাকুয়া) দীর্ঘ ৩৭ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, পরোপকারী ও সাদা মনের মানুষ। তার মা সালেহা বেগম ছিলেন একজন রত্নগর্ভা জননী।

তিনি স্থানীয় বাকেরগঞ্জ জে এস ইউ হাই স্কুল থেকে মাধ্যমিক, বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (এইচআরএম) এবং ক্রিমিনোলজি বিভাগ থেকে এমএস সম্পন্ন করেন। এছাড়া ক্রিমিনাল জাস্টিস বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ পুলিশ একাডেমির মৌলিক প্রশিক্ষণে তিনি বেস্ট প্রবেশনার এওয়ার্ড লাভ করেন।

চাকরী জীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে নারায়নগঞ্জ ও সিএমপি, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া, রাঙ্গামাটি, টাঙ্গাইল, নেত্রকোনা, ও হাইওয়ে পুলিশ বগুড়াতে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বিচক্ষণ ও করিৎকর্মা এই পুলিশ অফিসার পুলিশ সুপার হিসেবে পিরোজপুর, ভোলা ও চাপাই নবাবগঞ্জে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের নজর কারেন। নিরহংকার এই পুলিশ কর্মকর্তা পুলিশ বাহিনীর মাঝে মানবিক, সৎ, মেধাবী ও চৌকস অফিসার হিসেবে পরিচিত। তিনি মাঝে কিছুদিন তিনি পুলিশ হেডকোয়ার্টস এ দায়িত্বে ছিলেন। ভোলাতে থাকাকালীন জলদস্যু নিয়ন্ত্রণে অসাধারণ সাফল্য অর্জন করায় পিপিএম পদক লাভ করেন। এরপর চাপাই নবাবগঞ্জে থাকাকালীন মাদক, সন্ত্রাস ও চোরাচালান রোধে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় দ্বিতীয়বারের মতো পিপিএম পদক লাভ করেন।

২০১৬ সালে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাবার পর রংপুর রেঞ্জ এ দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি লাভ করার পর পুলিশ হেড হেডকোয়ার্টার্স এবং বর্তমানে তিনি পুলিশ টেলিকমে কর্মরত আছেন। তিনি লাইবেরিয়া শান্তি মিশনে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি ইতালি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সোসাল মিডিয়ায় ফেইসবুকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে দেখা যায়।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম