সকাল ৯:১০ ; রবিবার ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম!

১০:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
Spread the love

বরিশালে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে চার ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় নগরীর ৩নং ওয়ার্ড পুরানপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।জখম হওয়া ওই ব্যক্তির নাম শাহীন হাওলাদার (৩৮)। সে ৩নং ওয়ার্ড পুরানপাড়া এলাকার আব্দুল শুক্কর হাওলাদরের ছেলে।অভিযোগ সুত্রে জানা যায়,বেশকিছু দিন ধরে পুরানপাড়া এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবন করে আসছে ঐ এলাকার শহীদ হাওলাদারের পুত্র রাহাত হাওলাদার (২৮)। এরই ধারাবহিকতায় মঙ্গলবার সন্ধায় মাদকসেবনের উদ্দেশ্যে এলাকায় আসলে শাহিন তালুকদার বাঁধা দেয়।এসময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় রাহাত শাহিনের উপর চড়াও হয়ে গালাগালি ও হুমকি দিয়ে চলে যায়। পরে রাত সাড়ে দশটার দিকে রাহাত ও তার তিন ভাই (রিদয়,রিমন ও রাসেল) শাহিনের উপর আর্তকিতভাবে হামলা করে। তাদের হাতে থাকা দা দিয়ে কোপ ও হকস্টিক দিয়ে শাহিনের পিঠে মারে। এসময় শাহিনের ডাকচিৎকারে আশপাশের লোকজন চলে আসে এবং রাহাতের হাত থেকে দা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সুত্র মতে, রাহাত দীর্ঘদিন থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুরানপাড়া এলাকায় মাদক সেবন, বিক্রি, চাঁদা দাবি সহ বিভিন্ন রকম অনৈতিক কার্যকলাপ করে আসছে। এমনকি স্কুল, কলেজের ছাত্রদের রাজনৈতিক মিছিলে ডাকলে তারা যদি অনাগ্রহ প্রকাশ করে তাদেরকে মারধরের অভিযোগও রয়েছে রাহাতের বিরুদ্ধে। তার হাত থেকে রেহাই পাননি এক প্রবাসীর স্ত্রীও। তাকেও বিভিন্ন সময় উপ্তপ্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া রয়েছে তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একাধিক অভিযোগ।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে এর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!