রাত ৮:৪৫ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল পোর্টরোডে মন্ত্রী-প্রধানমন্ত্রীর খানা নাই, সব হইবে খান হাবিবের কথায়!

৬:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৪
Spread the love

এডা পোর্ড রোড, এহানে আফজাল মেয়া, মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী’র খানা নাই। খান হাবিব যেয়া কইবে হেইয়াই হইবে। কথাগুলো দাম্ভিকতার সহিত বলছিলেন, বরিশাল পোর্টরোড মৎস্যজীবী লীগের সভাপতি খান হাবিবের সহযোগী এনায়েত। তার এমন বক্তব্যে হতবাক ঘটনাস্থলে থাকা লোকজন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আবুল হাসেম হাওলাদারের ছেলে রাছেল পোর্টরোডে দীর্ঘদিন যাবত সবজি বিক্রি করে আসছেন।

১৬মার্চ শনিবার সকালে মৎস্যজীবী লীগের লীগের সভাপতি খান হাবিবের নির্দেশে সবজি বিক্রেতা রাছেলের দোকান দখল করতে যায় এনায়েতসহ ৪/৫ জন।

খান হাবিবের সহযোগী এনায়েত রাছেলকে দোকান সড়িয়ে নিতে বললে। রাছেল জানতে চায় কি কারনে দোকান সড়িয়ে নিতে হবে?।

সেসময় এনায়েত উচ্চস্বরে বলতে থাকেন খান হাবিব বলছে দোকান সড়াতে তাই তোকে এখান থেকে চলে যেতে হবে।

এনায়েতের এমন কথা শুনে রাছেল বলেন, আমি ইকটু আফজাল ভাইকে কল দেই তার সাথে কথা বলেন। রাছেলের এমন কথার পরিপেক্ষিতে খান হাবিবের সহযোগী এনায়েত বলতে থাকেন, এডা পোর্ড রোড, এহানে আফজাল মেয়া, মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী’র খানা নাই। খান হাবিব যেয়া কইবে হেইয়াই হইবে। এসময় ঘটনা স্থানে সাংবাদিকরা উপস্থিত হলে তাদের উপর চড়াও হয় এনায়েত। তিনি বলেন, ছবি তোলে তুলক দেখমু হানে কি হয়।

অবৈধ ভাবে দোকান দখলের কারনে প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্যে হতবাক ঘটনাস্থলে থাকা লোকজন।

এবিষয়ে পোর্ট রোড মৎস্যজীবী লীগের সভাপতি খান হাবিব বলেন, এনায়েতকে আজকে থেকেই কাজ থেকে বাদ দিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, আমরা সকলেই আওয়ামী লীগের লোক।

এবিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার এস আই আক্তার জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনা স্থলে উপস্থিত হই। উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম