দুপুর ১:২৮ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নলছিটিতে ৫৮০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছেন সাইদুল এন্টারপ্রাইজ

৫:২৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪
Spread the love

সারাদেশে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি ৭৩০-৭৫০ টাকা। সেখানে পবিত্র রমজান মাস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে প্রতিকেজি গরুর মাংস ৫৮০ টাকায় বিক্রি করে আলোচনায় এসেছেন সাইদুল ইসলাম শামিম নামে এক ব্যবসায়ী। কম দামে মাংস বিক্রির খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই দোকানে ভিড় বেড়েছে ক্রেতার। শুক্রবার (২২ মার্চ) বেলা ১১ টায় উপজেলার মানপাশা বাজারে সাইদুল এন্টারপ্রাইজে এ চিত্র দেখা যায়। সরেজমিন দেখা যায়, কম দামে গরুর মাংস বিক্রি করার খবরে অনেকে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন এখানে। তাদের কে একটি করে স্লিপ দেওয়া হচ্ছে। আর জনপ্রতি আধা কেজি থেকে ২ কেজি মাংস নিতে পারছেন।

ফয়রা এলাকার কাঠমিস্ত্রি রফিকুল ইসলাম বলেন,যেখানে সবাই ৭৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছে সেখানে সাইদুল ভাই আমাদের ৫৮০ টাকা কেজি ধরে মাংস দিচ্ছেন। আমরা বাজারের চেয়ে ১৭০ টাকা কমে মাংস নিতে পারছি। নলছিটি পৌরশহর থেকে আসা ব্যবসায়ী শাহাদাত আলম ফকির বলেন,রমজান মাসে গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়ে কম দামে মাংস বিক্রি করছে এরজন্য তাকে সাধুবাদ জানাই। প্রত্যেক মুসলমানদের নিজ নিজ জায়গায় থেকে রমজান মাসে সহানুভূতিশীল হওয়া উচিত। এ বিষয়ে ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছি।আমারা কোন লাভের আশায় মাংস বিক্রি করছি না এতে যদি নিম্ন আয়ের মানুষের কিছুটা উপকার হয় তাতেই আমরা খুশি।আমরা রমজান মাসের প্রতি শুক্রবার ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবো।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!