; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ছেলের পা ভেঙে দিল প্রতিপক্ষ

9:00 pm, March 23, 2024
Spread the love

বরিশালের মুলাদীতে মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে পিটিয়ে ছেলের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ মা গুরুত্বর আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মালেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- টুমচর গ্রামের মৃত আইউব আলী হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার (৫০) ও তার মা আমেনা বেগম (৬৮)। তাঁরা বাটামারার আকন পক্ষের লোক।

পূর্বশত্রুতার জেরধরে একই এলাকার মন্টু ফকির ও রাসেল খানের নেতৃত্বে হাজী পক্ষের ৫-৬ জন পিটিয়ে ছেলের পা ভেঙে দিয়েছে বলে দাবি করেছেন মা আমেনা বেগম। তবে মন্টু ফকির হামলার কথা অস্বীকার করেছেন।

আমনা বেগম জানান, ছেলের সঙ্গে মাদারীপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। উপজেলার সীমান্তবর্তী মালেরহাট এলাকায় পৌছলে মন্টু ফকির ও রাসেল খানসহ ৫-৬জন লোক রামদা, লাঠিসোটা নিয়ে পথরোধ করে। তাঁরা কোনো কথা না বলেই বাচ্চুকে এলোপাথারি পিটিয়ে গুরুত্বর আহত করে পা ভেঙে দেয়। ছেলেকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাঁকেও পিটিয়ে আহত করে।

মা-ছেলের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাঁদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মাদারীপুর জেলা হাসপাতালে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে মন্টু ফকির বলেন, ‘জমি বিরোধ নিয়ে বাচ্চু হাওলাদারের সঙ্গে কথার কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। তিনি পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন। তবে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়নি।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, মা-ছেলের ওপর হামলার ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা