সকাল ১০:২৯ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ঈদযাত্রায় নৌপথে যাত্রী সংকটের শঙ্কা

১২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৪
Spread the love

ঢাকা-বরিশাল নৌরুটের বিলাসবহুল লঞ্চের আগাম টিকিট বিক্রি শেষ পর্যায়ে হলেও যাত্রীদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছেন না লঞ্চ কর্তৃপক্ষ। পদ্মা সেতু উদ্বোধনের আগে ঈদ মৌসুমে বরিশাল লঞ্চের কেবিনের টিকিট ছিল সোনার হরিণ।

সেতু উদ্বোধনের আগে আগাম টিকিট কিনতে ঈদের ২৫ দিন আগে থেকেই টিকিট কাউন্টারে থাকত উপচে পড়া ভিড়। কিন্তু এ বছর ১৫ রমজান থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করলেও সেই চিরচেনা দৃশ্য মলিন হচ্ছে। ঈদের বাকি সপ্তাহখানেক থাকলেও কাউন্টারগুলোয় টিকিট বিক্রি হয়েছে খুবই কম। তাই লঞ্চের টিকিট বিক্রির সংখ্যা অবিরতভাবে হ্রাস পাওয়ায় যাত্রী সংকটের শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে পদ্মা সেতু উদ্বোধনে দুর্ভোগ কমে যাওয়ায় সড়কপথের চিত্র পালটে গেছে। লঞ্চের চেয়ে তিনভাগের একভাগ সময়ে যাতায়াত সম্ভব হওয়ায় বাসের অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফিরতি টিকিটও বিক্রি শেষ পর্যায়ে। সেতু উদ্বোধনের পর সড়কপথে কয়েক গুণ যাত্রীচাপ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে অসংখ্য বাস।

একটি লঞ্চ কোম্পানির কাউন্টারের কর্মকর্তা জানান, এ বছর ১৫ রমজান থেকে আগ্রিম টিকিট বিক্রি শুরু করলেও সাড়া পাচ্ছি না। পদ্মা সেতু উদ্বোধনের আগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও যাত্রীরা টিকিট পেতেন না। এখন প্রতিবছর যাত্রী সংখ্যা কমছে।

ক্রিসেন্ট শিপিং লাইন্স বরিশাল কাউন্টারের ইনচার্জ আফজাল জানান, সোমবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬০টি টিকিট বিক্রি করেছি। একই সময়ের মধ্যে গত বছর এর দ্বিগুণ টিকিট বিক্রি করেছি। পদ্মা সেতু উদ্বোধনের কারণে যাত্রীসংখ্যা হ্রাস পেয়েছে।

গ্রিনলাইন পরিবহণের বরিশাল কাউন্টার ম্যানেজার মো. বাদশা বলেন, সড়কপথে যাত্রীসংখ্যা বাড়ছে। চাহিদার চেয়ে বেশি যাত্রী পেলে তাদের বহনে অতিরিক্ত বাস প্রস্তুত রাখা হয়েছে। সড়কে দুর্ভোগ কমে যাওয়ায় যাত্রী বাড়ছে বলে জানান তিনি।

বরিশাল বিআইডব্লিউটিএ-এর নদীবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরগুলো একসঙ্গে কাজ করছে। পাশাপাশি নৌবন্দর এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেন, নগরীর দুটি বাস টার্মিনাল ও নৌবন্দরে তিনটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। ঈদে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি মাঠে থাকবে অতিরিক্ত পুলিশ। আমরা নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!