ভোর ৫:৪৫ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে ব্যাটারিচালিত অটো ভ্যান উল্টে বৃদ্ধ নিহত

১২:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪
Spread the love

বরিশালের মুলাদীতে ব্যাটারিচালিত অটো ভ্যান উল্টে আব্দুল জলিল হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের মুলাদী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল কাজিরচরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তিনি অটো ভ্যানে বাড়ি থেকে খাসেরহাট বন্দরে খেসারি ডাল বিক্রি করতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, আজ সকালে জলিল হাওলাদার অটো ভ্যানে করে বাজারে রওনা দেন। দ্রুত গতির ভ্যানটি ডিক্রীরচর গ্রামের ওয়াহেদ চেয়ারম্যান বাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে জলিল হাওলাদার ও চালক মাহবুব চাপরাশি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিলে চিকিৎসক জলিল হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাহবুবকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!