রাত ১১:০৯ ; মঙ্গলবার ; ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে বোনকে ফিরে পেতে ভাইয়ের মামলা

৭:৫৫ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪
Spread the love

চাকরির প্রলোভনে সৌদি আরব পাচার করে এক সন্তানের জননীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে বরিশালে মামলা হয়েছে।মঙ্গলবার (৪ জুন) বরিশালের মানব পাচার প্রতিরোধ ও অপরাধ দমন ট্রাইব্যুনালে চার জনের নাম উল্লেখ করে মামলা করেন পাচার হওয়া ওই নারীর ভাই মো. মামুন।ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল হোসেন মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বরিশালের কাজিরহাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামুন কেরানীগঞ্জের জিঞ্জিরা ইসলামাবাদ এলাকার মৃত মো. নুরুল হকের ছেলে।আসামিরা হলেন- বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মোকছেদ আকন ও তার ছেলে মাসুদ কবির, ঢাকা মিরপুর-১ শিয়ালবাড়ী মোড় এলাকার আজাহার মিয়ার ছেলে মাহফুজুর রহমান মানিক এবং দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ বড় মসজিদ রোডের মৃত মো. বাবুলের ছেলে মো. আল আমিন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, মামুনের বোনের সঙ্গে মাসুদ কবিরের আগে থেকেই পরিচয় রয়েছে। পরিচয়ে সূত্রে সৌদি আরবে ভালো চাকুরির প্রলোভন দেখায় মাসুদ। এতে সাড়া দিয়ে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত বিভিন্ন সময় মাসুদকে আড়াই লাখ টাকা দেয় ওই নারী।

২০২৩ সালের ২১ মার্চ পাঁচ বছর বয়সী কন্যা সন্তানকে রেখে সৌদি আরব যান তিনি। সেখানে তাকে আটকে রেখে অনৈতিক কাজের জন্য নির্যাতন করা হয়। সেখান থেকে ফিরিয়ে আনার জন্য এক লাখ টাকা দাবি করে মাসুদ। তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। টাকা নেওয়ার পরেও ওই নারীকে সৌদি আরবের দালালরা আটকে রেখে নির্যাতন করছে।মাসুদ জানান, বোনকে ফিরে পেতে মামলা করেছেন তিনি। এছাড়া আসামিরা সবাই দেশে আছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দাবিও জানান তিনি।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন   বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০   যায়যায়দিন ব‌রিশাল ব্যুরো অ‌ফি‌সের রি‌পোর্টার হ‌লেন এম.জাহিদ   শ্রমিকদের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল   ‘হিট স্ট্রোকে’ এক সপ্তাহে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর