; ;
facebook Youtube google+ twitter
×

নির্বাচন কমিশন যে দায়িত্ব দিবেন পুলিশ সকল সক্ষমতা দিয়ে পালন করবেন : বরিশালে আইজিপি

12:44 pm, August 27, 2023
Spread the love

বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুযায়ী কাজ করছে পুলিশ এবং এর মাধ্যমে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি আমরা।রবিবার দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।এসময় পুলিশ প্রধান আরও বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরনো একটি প্রতিষ্ঠান এবং নির্বাচনকালীন দায়িত্ব বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন যাবৎ পালন করে আসছে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধিনে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করে এবং নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের অর্পন করবেন সেই দায়িত্ব আমরা আমাদের সকল সক্ষমতা দিয়ে পালন করবো।আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কোন পুলিশ সদস্য আহত হওয়ার ব্যাপারে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যদি কোন পুলিশ সদস্য আহত হয় তার জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে। সাথে সাথে আক্রমণকারী যারা তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী একটি প্রশিক্ষিত বাহিনী। আমাদের সক্ষমতা, লজিষ্টিক এবং প্রশিক্ষণ আছে, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে যেকোন ধরনের নাশকতা এবং আইনশৃঙ্খল পরিস্থিতির অবনতি ঘটানোর যে প্রচেষ্টা সেটা মোকাবেল করতে আমরা সক্ষম। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম,বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেনসহ পুলিশের উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা