দুপুর ২:৪০ ; মঙ্গলবার ; ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ঝালকাঠিতে অস্ত্র মামলায় যুবকের ২২ বছর কারাদণ্ড

৫:০১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
Spread the love

অস্ত্র মামলায় আল আমিন খান (৩৪) নামের এক যুবককে ২২ বছর কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক ও জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।বিচারক এই আসামিকে ১৯৭৮ সালের পৃথক দুটি ধারায় আলাদা ভাবে ২২ বছর কারাদণ্ড দিয়েছেন। এরমধ্যে ১৯ এর (এ) ধারায় ১২ বছর এবং ১৯ এর (এফ) ধারায় ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এরমধ্যে আসামির সর্বোচ্চ ১২ বছর কারাবাসের মেয়াদ শেষ হলেই রায় কার্যকর হয়ে যাবে।দণ্ডপ্রাপ্ত আলআমিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল এলাকার আবুয়াল খানের ছেলে। এ তথ্য জানান আদালতের সেরেস্তাদার মো. রুস্তম আলী।আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ মে রাত ৮টার দিকে বরিশাল র‍্যাব-৮ এর একটি দল ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনকদের তল্লাশি চালায়। এ সময় আল আমিনের দেহ তল্লাশি করে আমেরিকার তৈরি একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।এ ঘটনায় পরের দিন আল আমিনকে আসামী করে র‍্যাব-৮ এর ডিএডি শেখ আমিনুল ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মো. সোলায়মান মাহমুদ একই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত পরের মাসের ১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।আদালতের বিচারক ৯ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশলী আবদুল মান্নান রসুল। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নাসির উদ্দিন কবির।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম