; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে  সাবু ও লিখন এর বিরুদ্ধে অপপ্রচার

6:30 pm, May 31, 2025
Spread the love

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ মনিরুজ্জামান লিখন এর বিরুদ্ধে ফেক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে কু-চক্রী মহল। এ ঘটনায় উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

সুত্রে জানা যায় উজিরপুর উপজেলা সংবাদ নামের একটি ফেক আইডি দিয়ে চাঁদাবাজ ও শালিসির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ভূয়া অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে একটি কু-চক্রী মহল বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ভুক্তভোগী বিএনপির দুর্দিনের কান্ডারী মোঃ শাহাবুদ্দিন আকন সাবু ও মোঃ মনিরুজ্জামান লিখন সাংবাদিকদের জানান গত ২০২৪ সালের ৫ই আগষ্ট আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগের সরকার স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বেপরোয়া হয়ে ওঠে এবং দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করার লক্ষে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর দায় চাপাচ্ছে। মূলত আমরা মাদক,সন্ত্রাসসহ সকল অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক কারবারি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের অপকর্ম ঢাকার জন্য আমাদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অবৈধ ফেক আইডি দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এদিকে ওই অপপ্রচারকারী আওয়ামী লীগের দোসরদের সনাক্ত করে জড়িতদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরাসহ উজিরপুরবাসী।

উজিরপুর
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা