; ;
facebook Youtube google+ twitter
×

মির্জা ফখরুলকে নিয়ে অপপ্রচার, ৫০০ কোটি টাকার মানহানির মামলা

12:27 pm, August 31, 2023
Spread the love

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অপপ্রচারের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ৫০০ কোটি টাকা মানহানির মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি করেন।

৫০০/৫০১ ধারার এ মামলায় আসামি করা হয়েছে মো. মেহেদী হাসান রনি (২৭) নামে এক যুবককে।

অভিযুক্ত মো. মেহেদী হাসান রনি রংপুর পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের মো. আবু বক্করের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহা. জয়নাল আবেদীন।

মামলার বিবরণে বলা হয়, গত ২৭ আগস্ট মো. মেহেদী হাসান রনি তার নিজস্ব ফেসবুক আইডিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ‘সাব্বাস ফখরুল, নামেও মিছা ফখরুল, কামেও মিছা ফখরুল’ লিখে পোস্ট দেন। একই পোস্টে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা নিয়ে সিঙ্গাপুরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে একটি ভুয়া চেকের ছবি এবং মির্জা ফখরুল ও তার স্ত্রীর ছবি সংযুক্ত করে দেন। যা ফেসবুকে ভাইরাল হয়। তার এমন বানোয়াট স্ট্যাটাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী, দেশ, জাতি ও জনগণের কাছে হেয় প্রতিপন্ন হয়েছেন। তাতে মামলার ভিকটিমের প্রায় ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে।

বিবরণে আরও বলা হয়, মির্জা ফখরুল বা তার স্ত্রী সরকারের কাছ থেকে এমন কোনো চেক নেননি। বিএনপির মহাসচিব এ ঘটনা অস্বীকার করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

মামলার বাদী বলেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করেছেন। মামলার বিষয়ে তিনি পরে নির্দেশনা দেবেন।

রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা