; ;
facebook Youtube google+ twitter
×

ভোলার ঘরে ঘরে গ্যাস-সংযোগের দাবিতে বিক্ষোভ

1:25 pm, September 3, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অগ্রাধিকার ভিত্তিতে দক্ষিণাঞ্চলের উন্নয়নে গ্যাস ব্যবহার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ট্রাকোর সঙ্গে গ্যাস বিক্রি চুক্তি বাতিলের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা ভোলার গ্যাস রক্ষায় বিভিন্ন দাবি তোলেন, দাবিগুলোর মধ্যে অন্যতম ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ করা চলবে না, ভোলার ঘরে ঘরে গ্যাসের সংযোগ দিতে হবে।

ভোলার বিসিক শিল্পনগরীতে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস-সংযোগ দিতে হবে, ভোলাসহ বরিশাল বিভাগে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস-সংযোগ দিতে হবে, ভোলায় গ্যাসভিত্তিক সবুজ শিল্পায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে, ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে এবং ভোলার সরকারি পুকুর ভরাট করা বন্ধ করতে হবে।

ভোলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা